‘পাল্টা আন্দোলনে’ই আশার আলো দেখছে রাজ্য বিজেপি

স্টাফ রিপোর্টার, রায়গঞ্জ: আক্রমের বিরুদ্ধে পাল্টা আক্রমণ৷ এই নীতিতেই আপাতত রাজ্যের শাসক দলের উপর চাপ বৃদ্ধির ঘুটি সাজাচ্ছে বিজেপি নেতৃত্ব৷ লোকসভা ভোট যত এগিয়ে আসবে গেরুয়া শিবিরের আন্দোলন ততই বাড়বে৷

অসম এনআরসি নিয়ে বিরোধীদের আক্রমণে কিছুটা চাপে বিজেপি৷ সেই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে বাংলায় আন্দোলন শুরু করতে চলেছে বিজেপির রাজ্য যুব মোর্চা। তাদের অভিযোগ, শাসকদলের মদতে অনুপ্রবেশকারীদের সংখ্যা এরাজ্যে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। যেটা দেশের পক্ষে ক্ষতিকর। তাই মানুষকে এনআরসির প্রয়োজনীয়তার বিষয়ে বোঝাবেন তারা৷ রবিবার রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে বলে জানালেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার৷

আরও পড়ুন: জেলা ভাগের আইনে বিপাকে আইনজীবীরা

পঞ্চায়েত ভোট থেকে বোর্ড গঠন পর্ব, শাসকের হাতে বাড়ে বাড়ে হেনস্থার অভিযোগ তুলেছেন বিরোধীরা৷ আদালতের রায়ে অবশ্য তা গিয়েছে শাসকের পক্ষেই৷ কিন্তু শুনানিতে আদালতের পর্যবেক্ষণকে গুরুত্ব দিচ্ছেন দিলীপ ঘোষরা৷ এই পর্যবেক্ষণকে হাতিয়ার করেই শাকসক বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াতে উদ্যোগী গেরুয়া বাহিনী৷

১৯শের ভোটে মোদী ম্যাজিকে ভরসা না করে জাতীয় কর্ম সমিতির বৈঠকে সংগঠন জোড়দার করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ৷ রাজ্যে পাল্টা আক্রমণে পথে নেমে আন্দোলন করলে কর্মীদের উদ্যম যেমন বাড়বে তেমনই মানুষের কাছেও পৌঁছানো যাবে বলে আশায় রাজ্য বিজেপি নেতৃত্ব৷

The post ‘পাল্টা আন্দোলনে’ই আশার আলো দেখছে রাজ্য বিজেপি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2wXcyPn
via IFTTT

Comments