আরও একবার ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেল দেশ: মানবী
শেখর দুবে, কলকাতা: ২০১৩ সালে সমকামীতা অপরাধ বলে রায় দিয়েছিল সুপ্রিমকোর্ট৷ ২০১৮ সালে নিজেদের দেওয়া রায় পুনর্বিবেচনা করার কথা ঘোষণা করে ভারতের শীর্ষ আদালত৷ বুধবার সকালে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ ঐতিহাসিক রায়ে ঘোষণা করে, ‘সমকামিতা অপরাধ নয়’৷
এই রায়ে খুশির হাওয়া সমকামীদের মধ্যে৷ বিভিন্ন সময়ে সমকামীদের স্বাধীনতা নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায়কে৷ রায় শুনে কলকাতা২৪x৭-কে তিনি বলেন, ‘‘আরও একবার ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেল দেশ৷ ব্রিটিশদের অনুকরণে তৈরি করা কালো আইন থেকে বেরিয়ে আসতে পারাটা প্রশংসার৷’’

সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় একজন সমকামী মানুষ স্যান্ডি সাহা এই রায় নিয়ে উচ্ছস্বিত৷

তিনি বলেন, ‘‘এই রায়ে আমি খুব খুশি৷ মানুষের সঙ্গে ভালো করলে ভালো হয়৷ এই রায় তা প্রমাণ করল৷’’ রায় তো বের হলো কিন্তু এতে কি সমকামীদের নিয়ে সাধারণ মানুষের মানসিকতা বদলাবে? এই প্রশ্নের উত্তরে স্যান্ডি বলেন, ‘‘দেখুন এর আগেও ২০০৯ সালে একবার সমকামিতা অপরাধ নয় বলে রায় দিয়েছিল হাইকোর্ট৷ কিন্তু তাতে মানুষের মানসিকতার বিশেষ কোনও পরিবর্তন হয়নি৷ অনেকেই এখনও সমকামিতাকে রোগ মনে করেন৷ এই মানসিকতা বদলানোর জন্য স্কুলে স্কুলে যৌনশিক্ষা চালু করা উচিৎ৷’’
বিভিন্ন দেশে সমকামীতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে একটা সময় পর্যন্ত৷ ১৮৬১ সাল থেকে ব্রিটিশদের তৈরি ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) অনুসারে সমকামীতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়ে এসেছে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুসারে সমকামীতা একটি দন্ডনীয় অপরাধ বলেই চিহ্নিত হয়েছিল৷ ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট একটি রায়ে সমকামীতাকে বৈধতা দিয়েছিল৷ আর ২০১৩ সালে দিল্লি হাইকোর্টের রায়কে খারিজ করে সুপ্রিম কোর্ট৷ এরপর ২০১৮ সালের জানুয়ারি মাসে দীপক মিশ্র সহ তিন সদস্যের বেঞ্চ এই রায়কে পুনর্বিবেচনা করার কথা জানান৷
বুধবার সুপ্রিমকোর্টের রায়ের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই৷ সমাজের ব্যতিক্রমী ভাবধারার মানুষদের স্বস্তি দিয়ে এদিন সুপ্রিম কোর্ট ঘোষণা করে ,‘সমকামীতা অপরাধ নয়৷’ ভারতের প্রথম ‘রূপান্তরিত’ মানুষ মানবী বন্দ্যোপাধ্যায়৷ এই রায় নিয়ে অধ্যাপিকা মানবী বলেন, ‘‘ দেখুন আমাদের মতো যারা সমাজের ব্যাতিক্রমী ভাবধারার মানুষ তাদের প্রতি পদে পদে অত্যাচারের মুখে পড়তে হয়৷ এই রায় বেরনোর পর আশাকরি মানুষ সচেতন হবে বিষয়গুলো নিয়ে৷
The post আরও একবার ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেল দেশ: মানবী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CmYxAr
via IFTTT
Comments
Post a Comment