ফিফা ব়্যাঙ্কিংয়ে একসঙ্গে শীর্ষে দুই দেশ

জুরিখ: ২৫ বছরে এই প্রথমবার৷ একই পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এল দুই দেশ৷ রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা বেলজিয়াম ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স বর্তমান ফিফা ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে৷ দুই দেশেরই পয়েন্ট ১৭২৯৷ ২৫ বছরে এই প্রথমবার ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ভাগাভাগি করে নিল বেলজিয়াম-ফ্রান্স৷ যদিও ভগ্নাংশ পয়েন্টের পার্থক্যে ফ্রান্সের উপরে জায়গা পেয়েছে বেলজিয়াম৷

ডি ব্রুইনদের দেশের পেয়ন্ট ১৭২৯.২৫, পোগবারা পিছিয়ে রয়েছে কয়েক দশমিক ভগ্নাংশে৷ তাঁদের পয়েন্ট ১৭২৯.১২৷তিন নম্বর স্থানে রয়েছেন নেইমারের ব্রাজিল৷ চারে ফাইনাল খেলার ক্রোয়েশিয়া৷ পাঁচে উরুগুয়ে৷ সাম্প্রতিক সময়ে উয়েফা নেশনস লিগ ও বেশ কিছু প্রীতি ম্যাচ জিতে পেয়েন্টে এগিয়েছে বেলজিয়াম৷

বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের জন্য আর্জেন্তিনার ব়্যাঙ্কিং অনেকটা ধাক্কা খেয়েছে৷ ১১ নম্বরে রয়েছে মেসিরা৷ ২০১৪ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল৷ ক্রমতালিকায় নুয়্যাররা রয়েছে ১২ নম্বরে৷ প্রথম দশের মধ্যে নয় নম্বরে রয়েছে স্পেন৷

The post ফিফা ব়্যাঙ্কিংয়ে একসঙ্গে শীর্ষে দুই দেশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xHdSpV
via IFTTT

Comments