বিষনজরে মোদী, রাহুলকেই পরবর্তী প্রধানমন্ত্রী দেখছে ইসলামাবাদ

ইসলামাবাদ: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীই ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী৷ ট্যুইট পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের৷ পাকিস্তানের সঙ্গে বিদেশমন্ত্রকের সচিব পর্যায়ের বৈঠক ভারত বাতিল করায় ক্ষুব্ধ ইসলামাবাদ৷ তারপরই নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের সমালোচনায় আসরে নামেন একাধিক পাক নেতা৷ এককদম এগিয়ে রাফায়েল চুক্তি নিয়ে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের একটি ভিডিওকে হাতিয়ার করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একের পর এক ট্যুইট করে তোপ দাগেন রেহমান মালিক৷ বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদীও রাহুলকে ভয় পান৷’’

রেহমান মালিকের ট্যুইট, রাহুল গান্ধী ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী৷ তাঁর কথাবার্তা অনেক পরিণত৷ মোদীও তাঁকে ভয় পান৷ মোদীকে এই ভাবে আক্রমণ করায় তীব্র প্রতিক্রিয়া পড়ে ভারতে৷ অনেকে রেহমান মালিকের ট্যুইটার হ্যান্ডেলে গিয়ে এর প্রতিবাদ, কটুক্তি করেন৷ পাল্টা রাহুল গান্ধীর রাফায়েল চুক্তি নিয়ে প্রেস কনফারেন্সের একটি ভিডিওকে হাতিয়ার করেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী৷ লেখেন, ভিডিওতে রাহুল গান্ধী যা বলেছেন তিনিও একই কথা বলেছেন৷ তাহলে কী রাহুল গান্ধীকে নেটিজেনরা কটুক্তি করবে? নাকি সেই ভিডিও দেখার পর রেহমান মালিকের কাছে ক্ষমা চাইবেন? প্রশ্ন ছুঁড়ে দেন সমালোচকদের উদ্দেশে৷

রাহুল গান্ধীর ওই ভিডিও পোস্ট করার আগে রেহমান মালিক মোদীকে তীব্র কটাক্ষ করেন৷ জানান, মোদীর মুখোশ তিনি খুলে দেবেন৷ তাঁর অপকর্মের কীর্তি ফাঁস করে দেওয়ার হুমকি দেন রেহমান মালিক৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে প্রাক্তন পাক মন্ত্রী৷ তবে তাতেও তিনি দমে যাননি৷ উল্টে তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে যান৷ পরে রাহুল গান্ধীর রাফায়েল নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি৷ যে ভিডিওতে রাহুলকে অভিযোগ করতে শোনা গিয়েছে, যখন রাফায়েল চুক্তিতে পরিবর্তন ঘটানো হয় তখন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর গোয়ার একটি দোকান থেকে মাছ কিনছিলেন৷

The post বিষনজরে মোদী, রাহুলকেই পরবর্তী প্রধানমন্ত্রী দেখছে ইসলামাবাদ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xGb2Be
via IFTTT

Comments