পুলিশের এনকাউন্টারে জখম কুখ্যাত দুষ্কৃতি

লখনউ: পুলিশের সঙ্গে এনকাউন্টারে জখম হল এক কুখ্যাত দুষ্কৃতি। যদিও একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ঘটনাটি উত্তর প্রদেশের মিরাট শহরের অদূরের ইঞ্চুয়ালি থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতির অবস্থান জানতে পেরেই অভিযানে নামা হয়। আর তাতেই এসেছে সাফল্য। ঘায়েল একজনকে গ্রেফতার করা হয়েছে। অপরজনের খোঁজ চলছে।

আরও পড়ুন- তেলের দাম বাড়লেও উঠল শেয়ার বাজার

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বদমাশ এলাকার নাগলা সেকু এলাকায় একটি বাইকে করে যাচ্ছে দুই দুষ্কৃতি। সোর্স মারফত এই খবর পেয়েছিল পুলিশ। সেই অনুযায়ী দুষ্কৃতিদের ধরতে ফাদ পেতেছিল পুলিশ।

পুলিশ সুপার দেশ রাজেশ কুমার জানিয়েছেন যে রাস্তার মধ্যে বাইকেটিকে শুধু থামতে বলা হয়েছিল। যেমন আর পাঁচটা গাড়ির ক্ষেত্রে করা হয়। ঠিক সেই সময়েই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতিরা। পালটা জবাব দিতে শুরু করে পুলিশ।

আরও পড়ুন- বড়লোক হতে ২৪আঙুলের ছেলেকে বলি দিতে চায় পরিজনেরা

পুলিশের ছোঁড়া গুলিতে জখম হয় এক দুষ্কৃতি। তাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে সে স্থানীয় একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ধৃতের নাম মাজিদ আলিয়াস। পুলিশ সুপার রাজেশ কুমারের কথায়, “রনি গ্রামের বাসিন্দা ধৃত মাজিদ। তাঁর বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল। অবশেষে পাকড়াও করেছি।” মাজিদের যে সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়েছে খুব সীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

The post পুলিশের এনকাউন্টারে জখম কুখ্যাত দুষ্কৃতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2oAxTdi
via IFTTT

Comments