বাঁশ কাটাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ, আহত পাঁচ
স্টাফ রিপোর্টার, মালদহ: বাগান থেকে বাঁশ কেটে নেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে৷ এই ঘটনায় তিন মহিলা সহ দুই পুরুষ গুরুতর আহত হন৷ ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানা এলাকার উত্তর লক্ষ্মীপুর ভগৎ টোলা গ্রামে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত উমাকান্ত দাস ও যামিনী দাস সম্পর্কে কাকা-ভাইপো৷ শুক্রবার বাড়ির প্রয়োজনে যামিনী দাস বাঁশবাগান থেকে বাঁশ কাটতে যান৷ অভিযোগ, তখনই তাঁকে বাঁশ কাটতে বাঁধা দেন উমাকান্ত দাস ও তাঁর পরিবার৷
আরও পড়ুন: সেনা কুচকাওয়াজে বড়সড় হামলা
তবে প্রথমে এই বিষয়কে কেন্দ্র করে সামান্য বচসা হলেও পরে তা থেমে যায়৷ কিন্তু স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সন্ধ্যের সময় উমাকান্ত দাস দলবল নিয়ে যামিনী দাসের বাড়িতে চড়াও হয়৷ এদিকে পাল্টা যামিনী দাস লাঠি ও হাঁসুয়া নিয়ে উমাকান্ত দাসের মাথায় কোপ মারে৷ এরপরই দুই পরিবারের মধ্যে হাতাহাতি বেঁধে যায়৷
আরও পড়ুন: রামমন্দির নিয়ে কি ফের আন্দোলন! বিশ্ব হিন্দু পরিষদের বৈঠক ঘিরে জল্পনা
ঘটনায় গ্রামবাসীদের তৎপরতায় তাঁদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়৷ এই ঘটনায় মোট পাঁচ জন গুরুতর ভাবে আহত হন৷ তিনজন মহিলাকে প্রাথমিক ভাবে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলেও দু’জন পুরুষকে মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই দুই ব্যক্তি৷ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ৷
আরও পড়ুন: শাস্ত্রীর মন্তব্যকে পাত্তা দিচ্ছেন না দ্রাবিড়
The post বাঁশ কাটাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ, আহত পাঁচ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MW7W1E
via IFTTT
Comments
Post a Comment