টিম ইন্ডিয়ার ব্যর্থতায় রবি শাস্ত্রীর ডিগবাজি

মুম্বই: বিদেশ সফরে পর পর ব্যর্থতায় সমালোচনার ঝড় ওঠায় ১৮০ ডিগ্রি ঘুরে নিজের অবস্থান বদলালেন রবি শাস্ত্রী৷ এতদিন যে ওষুধটাকে তেতো মনে হত, সাফল্য পেতে সেটাকেই গিলতে চাইছেন টিম ইন্ডিয়ার হেড কোচ৷

শাস্ত্রীর অকুতভয় মানসিকতার জন্যই এতদিন শুধুমাত্র নেট প্র্যাকটিসেই মাঠে নেমে বাজিমাৎ করতে চাইত ভারতীয় দল৷ গুরুত্বপূর্ণ বিদেশ সফরেও ম্যাচ প্র্যাকটিসের খুব একটা দরকার আছে বলে মনে করত না কোহলি অ্যান্ড কোং৷ আত্মবিশ্বাসে চিড় ধরতেই বিদেশ সফরে টেস্ট সিরিজের আগে অনুশীলন ম্যাচের প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করলেন রবি৷

ইংল্যান্ড থেকে ফিরে শাস্ত্রী জানান, ডিসেম্বরের অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজের আগে অন্তত দু’টি প্র্যাকটিস ম্যাচ খেলতে চায় ভারতীয় দল৷ টিম ম্যানেজমেন্টের তরফে বিসিসিআই-এর কাছে তেমনই ব্যবস্থাপণার অনুরোধ জানানো হয়েছে৷

বিস্তারিত আসছে…

The post টিম ইন্ডিয়ার ব্যর্থতায় রবি শাস্ত্রীর ডিগবাজি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2x8gjCk
via IFTTT

Comments