চোখের সামনে প্রেমিকার গণধর্ষণ দেখে আত্মহত্যা তরুণের
রায়পুর: প্রেমিকাকে গণধর্ষণের শিকার হতে দেখে আত্মহত্যা করল ২১ বছরের এক তরুণ৷ ছত্তিশগড়ের কোরবা এলাকার ঘটনা৷ পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাওয়ন সাই৷ ১৭ বছর বয়সী নির্যাতিতা জানিয়েছে, অভিযুক্ত দুজনের নাম ঈশ্বর দাস(২২) এবং খেম কানওয়ার(২১)৷ বুধবার গণধর্ষণের অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করে৷
ওই নাবালিকা পুলিশকে জানায়, ১ সেপ্টেম্বর সাওয়ানের সঙ্গে সে যখন স্কুলের কাছেই দাঁড়িয়েছিল তখনই ওই দুজন এসে প্রেমিকের সামনেই তাকে ধর্ষণ করে৷ পরের দিন সাওয়ন জানতে পারে অভিযুক্তেরা এই ঘটনার কথা নিজেরাই গ্রামের অনেককে বলেছে৷ অনুমান, এসব সহ্য করতে না পেরেই আত্মহত্যা করে সাওয়ন৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঈশ্বর দাস এবং খেম কানওয়ারকে গ্রেফতার করে পুলিশ৷
পড়ুন: প্রাক্তনকে শরীরি সম্পর্কের ইঙ্গিত দিয়েই ছুরি বের করল সায়রা
এদিকে, বুধবার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিবিএসই টপারকে অপহরণ করে গণধর্ষণের ঘটনাতে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনগণ৷ নির্যাতিতাকে অচৈতন্য অবস্থায় বাসস্ট্যান্ডে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা৷
জানা যায়, দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী কোচিং সেন্টারে যাওয়ার সময় তিনজন ব্যক্তি তাকে অপহরণ করে তাকে একটি মাঠের মধ্যে তুলে নিয়ে যায়৷ সেখানে তাকে একের পর এক ধর্ষণ করে তারা৷ মাঠে আগে থেকেই আরও কয়েকজন উপস্থিত ছিল, তারাও এসে ধর্ষণ করে ওই কলেজ পড়ুয়াকে৷ নির্যাতিতার গ্রামেরই বাসিন্দারা তাকে ধর্ষণ করে এবং মুখ না খোলার হুমকি দেয় বলে পুলিশের কাছে জানায় সে৷
নির্যাতিতার পরিবারের অভিযোগ পুলিশ প্রথমে তাদের এফআইআর নিতে অস্বীকার করে৷ এক থানা থেকে অন্য থানার ঘুরে হয়রানির শিকার হয় তারা৷ যদিও রেওয়ারির এক পুলিস আধিকারিক জানায়, নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখে একটি জিরো এফআইআর ফাইল করা হয়৷
The post চোখের সামনে প্রেমিকার গণধর্ষণ দেখে আত্মহত্যা তরুণের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QqJUyS
via IFTTT
Comments
Post a Comment