পরিচালকের পাশাপশি সাহিত্যিক ছিলেন ঋতুপর্ণ

স্টাফ রিপোর্টার, কলকাতা: পরিচালক ঋতুপর্ণ ঘোষকে আমরা সকলেই চিনি, কিন্তু সাহিত্যিক ঋতুপর্ণ ঘোষ, তাঁকে কতটুকু জানি? ঋতুপর্ণ ঘোষের সাহিত্যিক সত্ত্বার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে, গত ৩১শে আগস্ট তাঁর জন্মদিনে, সৌম্য দে-র ভাবনায়, ‘দিঠি’ আয়োজন করে ‘সঙ্গে ঋতুপর্ণ’ নামাঙ্কিত একটি মনোজ্ঞ অনুষ্ঠান।

আরও পড়ুন- ব্রাজিলের জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অমূল্য নিদর্শন

নানান মানুষের কাছে ঋতুপর্ণ ঘোষ প্রতিভাত হয়েছেন নানান ভাবে। তাঁকে প্রণতি জানিয়ে নানান সময়ে নানান মানুষ বহু কবিতা, গান, গল্প, প্রবন্ধ লিখেছেন। সাহিত্যের সেই মহাকাশ থেকে উজ্জ্বল দুটি নক্ষত্র, সুবোধ সরকারের ‘কান্নাজলে গোধূলির অনুবাদ’ ও সরোজ দরবারের ‘ঋতুহীন-ঋতুদিন’ পাঠ ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ‘সঙ্গে ঋতুপর্ণ’ ছুঁয়ে গেছে ঋতুপর্ণ-র জীবনে তাঁর মা-বাবার প্রভাবের কথা, তাঁর একাকীত্বের কথা।

আরও পড়ুন- শামসুদ্দিনের হাতে খুন পার্থ চক্রবর্তী, এখন বুদ্ধিজীবীরা কোথায়?

তাঁর জীবনে রবীন্দ্রনাথের প্রভাবের কথা মনে রেখে অনুষ্ঠানে এমন কয়েকটি রবীন্দ্রনাথের গান ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র যে ঋতুপর্ণর ভাবনাকে এগিয়ে নিয়ে গেছে তাই-ই নয় বরং তাঁকে চিনিয়েছে নতুন এক আঙ্গিকে। তাঁর সাহিত্যিক সত্ত্বার প্রতি প্রণতি জানাতে অনুষ্ঠানে ছিল তাঁর রচিত চিত্রনাট্য থেকে পাঠ, তাঁর রচিত কবিতা ও গান। পরিবেশনায় ছিলেন জয়দীপ সিনহা, সৌম্য দে, ঐশিকা দে, দিতি চট্টোপাধ্যায় ও সৌমিতা চক্রবর্তী।

আরও পড়ুন- শেষ হল এশিয়ান গেমস, দেখে নেওয়া যাক ভারতের চূড়ান্ত পদক তালিকা

‘সঙ্গে ঋতুপর্ণ’ অনুষ্ঠানে, ঋতুপর্ণ ঘোষকে নিয়ে বাংলায় প্রথম শ্রুতিপত্রিকা প্রকাশিত হয়। সেই শ্রুতিপত্রিকা থেকে নিজেদের লেখা সরাসরি পাঠ করে শোনান দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, অন্বেষা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রতা গুপ্ত। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌম্যেন বসু, রূপা চক্রবর্তী, সর্বজিৎ চক্রবর্তী, দেবমাল্য চট্টোপাধ্যায় ও সুরজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।

The post পরিচালকের পাশাপশি সাহিত্যিক ছিলেন ঋতুপর্ণ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LR5VU9
via IFTTT

Comments