বন্যার পর খরার গ্রাসে কেরল?
তিরুঅনন্তপুরম: আবহওয়ার এমন খামখেয়ালিপনা কেরল আগে কখনও দেখেনি৷ এক মাস আগেও জলের তলায় চলে গিয়েছিল গোটা রাজ্যটা৷ এক মাস পর খরা পরিস্থিতি রাজ্যের একাংশে৷ দিন দিন বাড়ছে পারদ৷ গরমে হাসফাঁস করছে মানুষ৷ বোঝাই দায় কয়েক সপ্তাহ আগে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছে ‘ভগবানের দেশ’৷ কিন্তু এখন জলস্তর কমতে শুরু করায় আবারও প্রাকৃতিক বিপর্যয়ের কিনারায় দাঁড়িয়ে কেরল৷
বন্যার পর তছনছ অবস্থা কেরলের৷ সেই অবস্থা কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব জানতে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন স্টেট কাউন্সিল ফর সায়েন্সকে (টেকনোলজি এন্ড এনভায়রনমেন্ট) নির্দেশ দেয় সমাধানসূত্র খুঁজে বের করার৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে সমীক্ষার কাজ শুরু করে স্টেট কাউন্সিল ফর সায়েন্স৷ সেই সমীক্ষায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷
ভয়াবহ বন্যার পর রাজ্যের সব নদীগুলির টইটম্বুর অবস্থা হয়েছিল৷ পেরিয়ার, পাম্পা, কাবানি নদীর জল অস্বাভাবিকহারে কমতে শুরু করেছে৷ শুকিয়ে যেতে শুরু করেছে কুয়োর জল৷ মাটির নিচের জলস্তরও নেমে গিয়েছে অনেক দুর৷ এই ঘটনাগুলি সমীক্ষাকারীদের ভাবিয়ে তুলেছে৷ কেননা ঘটনাগুলি খুবই অস্বাভাবিক৷
সমীক্ষায় জানা গিয়েছে, বন্যার পর ওয়ানন্দ জেলায় মাটির সব উপাদান জলে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে৷ তার জেরে মৃত্তিকা গঠনে পরিবর্তন এসেছে৷ কৃষকরা জানিয়েছে, সেই কারণে মাটি শুকিয়ে যাচ্ছে৷ ফলস্বরূপ জল টেনে নিচ্ছে৷ যার পর রাজ্যের দক্ষিণ প্রান্তে খরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কৃষি বিশেষজ্ঞরা৷
বন্যার পর যে প্রাকৃতিক পরিবর্তন দেখা দিয়েছে রাজ্য জুড়ে সেই খবর পৌঁছেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে৷ তাই স্টেট কাউন্সিল ফর সায়েন্সকে (টেকনোলজি এন্ড এনভায়রনমেন্ট) দায়িত্ব দেন সমস্যার উৎস ও সেখান থেকে সমাধানসূত্র খুঁজে বের করার৷ ফেসবুকে পোস্টে তিনি জানান, জলস্তর কমতে শুরু করেছে, নদীর জল শুকিয়ে যাচ্ছে৷ ভূমিক্ষয় হচ্ছে৷ ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে এর উত্তর খোঁজার৷
এদিকে কেরল পুর্নগঠনের কাজ শুরু হয়েছে জোর কদমে৷ রাজ্যের জীববৈচিত্র ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে জওহরলাল নেহরু ট্রপিক্যাল বোটানিক গার্ডেন এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেরল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ও মালাবার বোটানিক্যাল গার্ডেনকে৷ রাস্তা ও ব্রিজ পুর্নগঠনের দায়িত্ব বর্তেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড রিসার্চ সেন্টারকে৷
The post বন্যার পর খরার গ্রাসে কেরল? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2p4Sozo
via IFTTT
Comments
Post a Comment