যতখুশি সাজা দিন, ন্যায়বিচার পাব না: খালেদা জিয়া
ঢাকা: আমাকে যতখুশি সাজা দিন৷ এখানে ন্যায়বিচার পাওয়া যাবে না৷ জেলের ভিতরেই আদালত বসিয়ে বিচার প্রক্রিয়া চলার মাঝেই নিজের কথা এভাবেই তুলে ধরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া৷ বর্তমানে তিনি জিয়া চ্যারিটিবেল সোসাইটির আর্থিক দুর্নীতিতে জড়িয়ে জেলবন্দি৷ বর্ষীয়ান বিএনপি প্রধান অসুস্থ৷ তাই মামলা চালাতে জেলের ভিতরেই বসেছে আদালত৷
ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো জেলের মধ্যে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস বসিয়ে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারের ব্যবস্থা করায় অসন্তোষ জানিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তিনি বলেন, এই আদালত চলতে পারে না। এই জেলেই আরেকটি ভবনের দোতলার একটি কক্ষে গত সাত মাস ধরে বন্দি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দুর্নীতির মামলায় তাকে পাঁচ বছর কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতে এজলাসে বিচার কার্য শুরুর পর খালেদা জিয়া নিজের অসুস্থতার কথা তুলে ধরে বিচারককে বলেন, আপনার যতদিন ইচ্ছা সাজা দিন, আমি এই অবস্থায় আসতে পারব না। ন্যায়বিচারও হবে না।
এতদিন জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানি চলছিল পুরাতন জেলের কয়েকশ গজ দূরে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তরের মাঠে বিশেষ এজলাসে। নিরাপত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার আইন মন্ত্রক পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে ৭ নম্বর কক্ষে বিশেষ আদালত বসায়৷
The post যতখুশি সাজা দিন, ন্যায়বিচার পাব না: খালেদা জিয়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CjaS8M
via IFTTT
Comments
Post a Comment