দুই শিশুর বচসা থামাতে গিয়ে আক্রান্ত প্রৌঢ়া
স্টাফ রিপোর্টার, মালদহ: দুই শিশুর ঝগড়া মেটাতে গিয়ে আক্রান্ত হতে হল প্রৌঢ়াকে৷ আক্রান্তের নাম সাবজুন বেওয়া (৬৫)৷ ঘটনাটি ঘটেছে মালদহর ইংরেজ বাজার থানা এলাকার লক্ষ্মীপুর এলাকায়৷ এই ঘটনায় পাঁচ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সাবজুন বেওয়া ইংরেজ বাজারের অমৃতি এলাকার বাসিন্দা৷ বেশ কিছুদিন আগে তিনি অমৃতি থেকে তাঁর মেয়ের বাড়ি লক্ষ্মীপুরে বেড়াতে আসেন। কিন্তু বুধবার বিকেলে তিনি দেখেন ওই এলাকার দুই শিশু নিজেদের মধ্যে ঝগড়া করছে।
আরও পড়ুন: রাধাকৃষ্ণকে আর অপরাধী থাকতে হল না: রঞ্জন বন্দ্যোপাধ্যায়
সেই ঝগড়া একেবারে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়৷ তখন তিনি ওই শিশুদের ঝগড়া থামাতে যান৷ কিন্তু এই সময় শিশু দুটি সেই জায়গা থেকে পালিয়ে যায়৷ গিয়ে নিজেদের বাড়িতে পরিবারের সদস্যদের নালিশ করে৷ নালিশ করে বলে ওই প্রৌঢ়া তাদের অন্যত্র নিয়ে যেতে চায়৷
অভিযোগ, এরপরই ওই শিশুদের পরিবারের সদস্যরা ওই প্রৌঢ়াকে সন্দেহের বশে ব্যাপক মারধর করে। এলাকায় ঝামেলা হওয়াতে সন্দেহ হয় ওই প্রৌঢ়ার মেয়ের৷ সে বাড়ির বাইরে আসলে দেখতে পায় তার মায়ের উপর মারধর করছে এলাকার বাসিন্দারা৷
আরও পড়ুন: পুজোর আগে রোগা হওয়ার সহজ উপায়
সে তখন তার মা’কে বাঁচাতে গেলে আক্রান্ত হতে হয় তাকেও৷ বর্তমানে আহত ওই পৌঢ়াকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে৷ তবে এই ঘটনায় অভিযুক্ত সাকিবা বিবি, টুম্পা বিবি সহ মোট পাঁচজনের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার তানার পুলিশ। তবে এখনও অধরা অভিযুক্তরা৷
আরও পড়ুন: শহরে ইন্টারনেট মাদক পাচার চক্রের হদিশ
তবে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে দু’টি ভেদের সৃষ্টি হয়েছে৷ কেউ কেউ মনে করছেন শিশু দুটিই ঠিক কথা বলেছে৷ আবার অনেকে মনে করছেন ওই প্রৌঢ়া নিছকই দুই শিশুর ঝামেলা থামাতে গিয়ে শিশু দুটির দুষ্টুমির বশে আক্রান্ত হয়েছে৷ তবে ঘটনার কারণ সঠিক ভাবে জানতে না পারায় তাদের কাউকেই দোষী বা নির্দোষ বলা সম্ভব নয়৷ গোটা বিষয়টি তদন্তের পরেই পরিষ্কার হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ আধিকারিকরা৷
আরও পড়ুন: রহস্যজনক বাইক দুর্ঘটনায় মৃত এক
The post দুই শিশুর বচসা থামাতে গিয়ে আক্রান্ত প্রৌঢ়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OeRxtT
via IFTTT
Comments
Post a Comment