সোনাজয়ী স্বপ্না বর্মনের এলাকায় ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনের এলাকায় ভয়াবহ আগুন লাগে৷ পাতকাটা এলাকায় বানিয়া পাড়ায় মঙ্গলবার রাতে আগুনের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গ্রামপঞ্চায়েতের বাড়ির একাংশ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই এলাকার গ্রামপঞ্চায়েত মণীন্দ্রনাথ বর্মনের বাড়িতে আগুন লাগে৷ ঘটনার দিন রাতে মণীন্দ্রবাবু ও তার স্ত্রী রান্নাঘরে ছিল৷ সেই সময় বাড়িতে আর কেউ ছিল না৷ তাই পাশের ঘরে আগুন লেগে যাওয়ায় তারা বিষয়টি প্রথমে বুঝে উঠতে পারেনি৷

পড়ুন:থানার সীমানা বলে দেবে লালবাজারের স্যাটেলাইট ম্যাপ

পোড়া পোড়া গন্ধ ও ধোয়া দেখে তারা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসতেই দেখে তাঁদের পাশের ঘরে আগুন লেগেছে৷ সঙ্গে সঙ্গে তাঁরা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করে৷ প্রতিবেশীরা তাঁদের চিৎকার শুনে ঘটনাস্থলে আসে৷ তাঁরা এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷

এই ঘটনায় মণীন্দ্রবাবু বলেন, ‘আমি রান্না ঘরে ছিলাম৷ যখন আগুনের বিষয়টি নজরে পড়ে ততক্ষণে সব শেষ। আমার প্রয়োজনীয় কাগজ পত্র সহ দলিল পুড়ে গিয়েছে। ঘরের আসবাবপত্র সহ টিভিও ভস্মীভূত হয়ে গিয়েছে।

দমকল আধিকারিক মিলন কান্তি সিংহ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। প্রাথমিক অনুমান সর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আমরা তদন্ত করে দেখছি।’

The post সোনাজয়ী স্বপ্না বর্মনের এলাকায় ভয়াবহ আগুন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QmF0To
via IFTTT

Comments