মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জেরে বিকল্প রাস্তার খোঁজ, আজ পরিদর্শনে যাচ্ছেন কেএমডিএ, পুলিশ, পূর্ত দফতর, পুরসভার প্রতিনিধিরা

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জেরে বিকল্প রাস্তার খোঁজ। আজ পরিদর্শনে যাচ্ছেন কেএমডিএ, পুলিশ, পূর্ত দফতর, পুরসভার প্রতিনিধিরা। এর আগে পূর্ত দফতরের তরফে রেলকে প্রস্তাব দেওয়া হয়, এখান দিয়ে চলাচলের জন্য আপাতত কংক্রিটের রাস্তা তৈরি করা হোক। খালের ওপর তৈরি করা হোক একটি কালভার্ট। রেল লাইনের দু’ধারে তৈরি করা হোক লেভেল ক্রসিং। এর ফলে ঘুরপথে যাতায়াতের জন্য যে সময় নষ্ট হচ্ছে, তা বন্ধ হবে। একই সঙ্গে যাতায়াতও জারি থাকবে, মাঝেরহাট ব্রিজের মেরামতির কাজও চলবে। সূত্রের খবর, পূর্ত দফতরের এই প্রস্তাবে রেল সম্মতি দিয়েছে। গতকাল নবান্নয় পূর্ত দফতরের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। আজ এলাকা পরিদর্শন

from https://ift.tt/2NDFeXM
via IFTTT

Comments