হেডফোন কানে দিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে গান শুনতে শুনতে আসার সময় পোস্টে ধাক্কা খেয়ে মৃত্যু কিশোরের

ফের অসাবধানতায় মৃত্যু। হেডফোন লাগিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে গান শুনতে শুনতে আসার সময় পোস্টে ধাক্কা খেয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম রাসিদুল শেখ। বয়স ১৫। বাড়ি লক্ষ্ণীকান্তপুরের গাববেড়িয়া গ্রামে। লেক গার্ডেন্সের একটি পোষাক তৈরির কারখানায় কাজ করত সে। গতকাল সন্ধ্যেয় কাজ থেকে ফেরার পথে ট্রেনের দরজার ধারে দাঁড়িয়ে গান শুনছিল।  লেকগার্ডেন্স-বালিগঞ্জ স্টেশনের মাঝখানে পোস্টে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যায় রাসিদুল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বালিগঞ্জ জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে

from https://ift.tt/2N7xspQ
via IFTTT

Comments