১২৬ এর বদলে ৩৬ রাফায়েল এসেছে দেশে
নয়াদিল্লি: রাফায়েল বিতর্কে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন৷ তাঁর দাবি, ১২৬ রাফায়েল চুক্তিতে থাকলেও ২০১৫ সালে মাত্র ৩৬ রাফায়েল যুদ্ধবিমান ভারতে আসে৷ ভারতীয় বায়ু সেনার পরিকাঠামোগত অভাবের কারণেই রাফায়েল বিমান চুক্তি অনুসারে নেওয়া হয়নি৷ ফ্রান্স থেকে ৩৬টি রাফায়েল বিমানই নেয় ভারত৷
বায়ুসেনা থেকে ইতিবাচক ইঙ্গিত না মেলায়, চুক্তি হওয়া রাফায়েল যুদ্ধ বিমান আমদানি করতে পারেনি ভারত৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সীতারমন জানান, ভারতীয় বিমানঘাঁটি ক্ষমতা অনুযায়ী রাফায়েল বিমান নিতে পেরেছে ভারত৷ তিনি আরও জানান, বার বার রাফায়েলের আর্থিক খরচ চাওয়া হচ্ছে কেন্দ্রকে৷ অথচ ২০১৫ সালে চুক্তির পরই সাংবাদিক বৈঠকে রাফায়েল খরচের খতিয়ান কেন্দ্রের তরফে দেওয়া হয়েছিল৷ পার্লামেন্ট ও সাংবাদিক বৈঠকে দেওয়া তথ্যে ৬৭০ কোটি টাকা প্রাথমিক খরচ হয়েছে৷
ইন্ডিয়ান এক্সপ্রেসকে সীতারমন পরিষ্কার জানান, যখন রাফায়েল চুক্তি হয়েছিল, সেই সময়ে বাণিজ্যিক মস্তিষ্ক নিয়েই দুই দেশের চুক্তি হয়৷ দুই দেশের সংস্থাদের মধ্যে রাফায়েল চুক্তি হয়৷ সেই চুক্তিতে সীতারমন ছিলেন না৷ তাই, তাঁর কাছ থেকে আর্থিক হিসেব চাইলে, সঠিক উত্তর মিলবে না৷ তিনি জানান, বিমানপোতের পরিকাঠামোর উপর ভিত্তি করেই রাফায়েল বিমান আমদানি হবে৷
The post ১২৬ এর বদলে ৩৬ রাফায়েল এসেছে দেশে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2COUlta
via IFTTT
Comments
Post a Comment