বর্ধমানে চালু হতে চলেছে ফুড ব্যাংক

স্টাফ রিপোর্টার, বর্ধমান: কেউ কেউ খাবারের অভাবে ধুঁকছে৷ আবার কেউ কেউ খাবারের জন্য মারা যাচ্ছে। আর কোথাও কোথাও খাবার পড়ে নষ্ট হচ্ছে। আর এই দুয়ের মাঝে এসে দাঁড়ালো পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এডুকেশন এণ্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। তাঁরা একটি ফুড ব্যাংক চালু করতে চলেছেন৷

সোসাইটির সম্পাদক আমিরুল্লা আলি জানিয়েছেন, তাঁদের সংস্থায় রয়েছে স্কুল, কলেজের শিক্ষক থেকে ছাত্রছাত্রীরাও। খাবার এইভাবে নষ্ট হওয়ার ঘটনা তাঁদের সকলের মনকেই নাড়া দিয়েছে। তাই অনেকদিন ধরেই এই বিষয়ে কিছু করতে পারেন কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আর তারপরেই তাঁরা বর্ধমান শহরের ষ্টেশন এবং বীরহাটা এলাকায় দুটি ফুড ব্যাংক তৈরি করতে চলেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর বর্ধমান ষ্টেশনে প্রথম এই ফুড ব্যাংক চালু হতে চলেছে।

তিনি আরও জানিয়েছেন, এই ফুড ব্যাংকে তাঁরা ৩২০ লিটারের ক্ষমতা সম্পন্ন একটি ফ্রীজ রাখছেন। সেখানে কোথাও কোনো উদ্বৃত্ত খাবার (অবশ্যই পচা-গলা নয়) যে কেউ অবাধে রেখে যেতে পারবেন। একই সঙ্গে কারোও কোনও খাবার দরকার পড়লে অবাধে তিনি ওই ফ্রীজ থেকে তা নিয়ে খেতে পারবেন। থাকছে না কোনো নিষেধাজ্ঞা। এই ধরণের উদ্যোগে এগিয়ে এসেছেন বর্ধমানের ষ্টেশন ম্যানেজার স্বপন অধিকারী। ইতিমধ্যেই তাঁরা বর্ধমানবাসীর কাছে তাঁদের উদ্বৃত্ত খাবার নোংরা আর্বজনা বা ভ্যাটে না ফেলে এই ফ্রীজে রেখে যাওয়ার আবেদন জানিয়ে৷ তার জন্য লিফলেটও বিলি করেছেন।

আমিরুল্লা দাবি, গোটা পৃথিবীতে ২০১৭ সালের হিসাব অনুসারে ১.৬ বিলিয়ন টন খাদ্য আবর্জনায় পরিণত হয়েছে। যা গোটা পৃথিবীতে উত্পন্ন খাদ্যের তিন ভাগের এক ভাগ। এরই পাশাপাশি তাঁরা দেখেছেন বর্ধমান শহরেও বহু মানুষকে খাবারের জন্য কষ্ট পেতে। তাই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। এই কাজে সফল হলে তাঁরা শহরের অন্যান্য প্রান্তেও এই ধরণের ফুড ব্যাংক তৈরি করবেন।

The post বর্ধমানে চালু হতে চলেছে ফুড ব্যাংক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Mcao3X
via IFTTT

Comments