জেলা ভাগের আইনে বিপাকে আইনজীবীরা

স্টাফ রিপোর্টার, বর্ধমান: জেলা ভাগ হওয়ায় সুবিধা হচ্ছে প্রশাসনিক কাজে৷ কিন্তু ঘোর সমস্যায় পূর্ব বর্ধমান জেলা আদালতের আইনজীবীরা৷ রবিবারই গঠিত হয় পশ্চিম বর্ধমান জেলা আদালত৷ সেই দিনেই পশ্চিম বর্ধমানের অন্তর্গত কাঁকসা ও বুদবুদ থানাকে পূর্ব বর্ধমান জেলা আদালতের অধীনে নিয়ে আসার আবেদন জানানো হল রাষ্ট্রপতির কাছে।

আইনজীবীদের দাবি, জেলা ভাগের পরও কাঁকসা ও বুদবুদ থানার চারটি অঞ্চল এখনও প্রশাসনিকভাবে পূর্ব বর্ধমান জেলার অধীনে রয়েছে। অথচ ওই দুই থানার মামলাগুলি দুর্গাপুরে পাঠানো হচ্ছে৷ ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পূর্ব বর্ধমান আদালতের আইনজীবীদের৷

আরও পড়ুন: বাংলাদেশে ধৃত ভারতীয় জাল টাকার কারবারি, চলছে অভিযান

পূর্ব বর্ধমান জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের দাবি, এর আগে সিবিআই কোর্টকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্রেতা আদালতের সার্কিট বেঞ্চকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিম বর্ধমানে। পারিবারিক আদালত চালুর কথা থাকলেও তা আজও চালু হয়নি৷

এই পরিস্থিতিতে পশ্চিম বর্ধমানের অন্তর্গত কাঁকসা ও বুদবুদ থানাকে পূর্ব বর্ধমান জেলা আদালতের অধীনে রাখার জন্য রাষ্ট্পতির পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী, সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই আবেদনপত্র পাঠানো হয়েছে৷ এতে কাজ না হলে দেশের শীর্ষ আদালতে মামলার হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা৷

The post জেলা ভাগের আইনে বিপাকে আইনজীবীরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CBrokr
via IFTTT

Comments