‘মোদী রাম, অমিত লক্ষণ আর আমি হনুমান’
স্টাফ রিপোর্টার, কলকাতা: দলীয় কর্মীদের কাছে নরেন্দ্র মোদী হলেন রাম। আর সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কর্মীদের কাছে লক্ষণ। এই অবস্থায় দাঁড়িয়ে নিজেকে হনুমান বলে মনে করেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- রক্তের রিপোর্টে ডেঙ্গু, মৃত্যুর শংসাপত্রে লেখা হল সেপসিস
দিল্লিতে আম্বদকর হলে অনুষ্ঠিত হয়েছে বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা হন জয়বাবু। বিমানবন্দরে দাঁড়িয়েই Kolkata24x7-কে সাক্ষাতকার দিয়েছিলেন তিনি। তখনই ওই মন্তব্য করেন অভিনেতা থেকে রাজনীতির ময়দানে আসা জয়।

পশ্চিমবঙ্গে ৪২ টি লোকসভা আসনের মধ্যে ২২টি আসন টার্গেট করেছে পদ্ম শিবির। কিন্তু কোন উপায়ে তা সম্ভব? কী স্ট্র্যাটেজি নিয়েছে বিজেপি? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে জয় বলেন, “দলীয় স্ট্র্যাটেজি তো প্রকাশ্যে বলা যাবে না। তবে স্ট্র্যাটেজি ঠিক করেই তো টার্গেট স্থির করেছেন অমিত শাহ।”
একই সঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে অমিত শাহ কেবলমাত্র রাজনীতিবদ নন, তিনি একজন মস্ত বড় গণিতবিদ। তাঁর কথায়, “আজকের দিনে খেলা বা পরীক্ষা সব ক্ষেত্রেই সফল হতে গেলে অংক খুবই প্রয়োজন। আর অমিত শাহ অংকটা খুব ভালো বোঝেন। নিশ্চিতভাবে উনি লোকসভা নির্বাচন নিয়ে একটা অংক করেছেন। যার ভিত্তিতেই তিনি আমাদের নির্দেশ দেবেন।”
এরপরেই রামায়ণের উপময়া টেনে এনেছেন রাম ভক্ত দল বিজেপির জাতীয় স্তরের বাঙালি নেতা। তিনি বলেন, “মোদী জি হচ্ছেন আমাদের রাম, অমিত শাহ জি হচ্ছেন আমাদের লক্ষণ। আর আমি নিজেকে মনে করি হনুমান। সেই জন্য ওনারা যা নির্দেশ দেবেন হনুমান সেই নির্দেশ পালন করবে।”
The post ‘মোদী রাম, অমিত লক্ষণ আর আমি হনুমান’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CF6ZLi
via IFTTT
Comments
Post a Comment