পাঁচ জনকে গুলি খুন করে আত্মঘাতী বন্দুকবাজ

নিউইয়র্ক: আবারও মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা৷ বুধবার রাতে ক্যালিফোর্নিয়ায় গুলির আওয়াজে ছড়ায় আতঙ্ক৷ গুলিতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ মৃতের তালিকায় রয়েছে হামলাকারীর স্ত্রী৷ পাঁচ জনকে গুলি করে খুন করার পর ওই বন্দুক দিয়ে নিজেকে খুন করে বন্দুকবাজ৷ এখনও অবধি হামলাকারীর নাম পরিচয় জানা যায়নি৷

ক্যালিফোর্নিয়ার পুলিশ জানিয়েছে, হামলাকারী তার স্ত্রীকে প্রথমে গুলি করে খুন করে৷ এরপর বেকার্সফিল্ডের একটি কোম্পানিতে কর্মরত এক ব্যক্তিকে গুলি করে৷ ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে৷ তৎক্ষণাত মৃত্যু হয় তাঁর৷ সেখান থেকে এক ব্যক্তিকে ধাওয়া করা শুরু করে৷ পরে তাঁকেও গুলি করে৷ আরও দু’জনও গুলিবিদ্ধ হয়৷ তারাও পরেও মারা যান৷ পুলিশ ওই বন্দুকবাজকে ঘিরে ধরলে হাতে থাকা বন্দুক দিয়ে নিজেকে শেষ করে হামলাকারী৷

এদিকে হামলার কারণ এখনও জানা যায়নি৷ পাঁচ জনের মৃত্যুতে কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ হামলার ধরন থেকে পুলিশের অনুমান এটা কোনও এলোপাথারি গুলি চালানোর ঘটনা নয়৷ কোনও ব্যক্তিগত আক্রোশ বা শক্রতা থেকে হামলা কিনা তা ভাবাচ্ছে পুলিশকে৷ এখনও অবধি হামলাকারী ও মৃতদের নাম পরিচয় প্রকাশ্যে আনা হয়নি৷

The post পাঁচ জনকে গুলি খুন করে আত্মঘাতী বন্দুকবাজ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Qs2qXN
via IFTTT

Comments