গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও কুড়ি হাজার টাকা
স্টাফ রিপোর্টার, হাওড়া: এবার এটিএম জালিয়াতির ঘটনা ঘটল হাওড়ার বেলুড়ে। কয়েক হাজার টাকা খোয়ালেন বেলুড়ের বাসিন্দা অমিতাভ ঘোষ৷ এমনটাই অভিযোগ তাঁর৷
খোদ বেলুড় মঠের সামনেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার থেকে এটিএম কার্ড দিয়ে কুড়ি হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। এমনকি ওই টাকা তোলার পরেও গ্রাহকের কাছে ব্যাংকের তরফে কোনও মেসেজ আসেনি বলেও দাবি করেছেন তিনি৷ কুড়ি হাজার টাকা তোলার দু’দিন পর তিনি যখন ব্যাংকে যান দেখেন অ্যাকাউন্টে তাঁর টাকা কম আছে।
তাঁর সন্দেহ হওয়ায় ব্যাংকের পাসবই আপডেট করলে জানতে পারেন বেলুড় মঠের সামনে থাকা ওই এটিএম কাউন্টার থেকেই টাকা তোলা হয়েছে। অমিতাভবাবু জানান, যে দিন টাকা তোলা হয়েছিল সেদিন তিনি কোনও সময়েই ওই এটিএমে যাননি বা টাকাও তোলেননি। তা সত্ত্বেও কিভাবে ওই টাকা তোলা হল তা ভেবে পাচ্ছেন না গ্রাহক। এই ঘটনায় বেলুড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ৷
The post গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও কুড়ি হাজার টাকা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CRoAQf
via IFTTT
Comments
Post a Comment