মোদী-অমিতের ঘুম ছুটিয়ে কর্ণাটকে ছুটলেন রাগা

বেঙ্গালুরু: বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েছিল বিজেপি৷ সরকার গঠন করেও ধরে রাখতে পারেনি৷ আর পুর নির্বাচনে হয়ে যাচ্ছে দ্বিতীয়৷ এমনই বৈপরীত্য দেখা যাচ্ছে দক্ষিণের অন্যতম রাজ্য কর্ণাটকে৷ রাজ্যের ১০৫টি পুরসভা ও ২৭০৯টি ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ে প্রবল শক্তি নিয়ে ফিরে এল কংগ্রেস-জেডিএস জোট৷ ঘোষণা হওয়া ফলাফলের মধ্যে ১০০০টি ওয়ার্ড গিয়েছে এই জোটের পক্ষে৷

কংগ্রেসের দখলে ৯৫৪টির বেশি আসন, জেডিএস পেয়েছে ৩৬৪টি ওয়ার্ড আর বিজেপির দখলে গিয়েছে ৯০৪টি ওয়ার্ড৷ তবে বড়সড় শক্তি নিয়ে উঠে এসেছেন নির্দল প্রার্থীরা৷ ২০০-র বেশি ওয়ার্ড পেয়েছেন তাঁরা৷

বিধানসভা নির্বাচনের পর কর্ণাটকের রাজনীতি সরগরম হয়েছিল বিজেপি এবং অ-বিজেপি জোটের লড়াই ঘিরে৷ কংগ্রেস সরাসরি জনতা দল সেকুলারকে সমর্থন করে৷ এর ফলে কর্ণাটকে বিজেপি বৃহত্তম দল হয়েও সরকার গড়তে প্রয়োজনীয় আসন পায়নি৷

The post মোদী-অমিতের ঘুম ছুটিয়ে কর্ণাটকে ছুটলেন রাগা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ozZsn9
via IFTTT

Comments