রাফায়েল চুক্তিতে জারি যুদ্ধ, রাহুলকে পাল্টা জেটলির
নয়াদিল্লি: ফের একবার রাফায়েল চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলান্দের বক্তব্যে রাফায়েল চুক্তি নিয়ে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে কংগ্রেস৷ পদত্যাগের দাবিও তোলা হয়৷
আর এবার তার মধ্যেই মুখ খুললেন অরুণ জেটলি৷ ট্যুইটারে একটি নোট লিখে নয়া অভিযোগের জন্য রাগাকেও একহাত নেন তিনি৷ সেই সঙ্গে তিনি এও লেখেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ওলান্দের বক্তব্যে সামঞ্জস্যের অভাব রয়েছে৷
শুক্রবার ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্টের একটি সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। সেখানে জানা যায়, মোদী সরকারই রিলায়েন্সের সঙ্গে চুক্তি করার কথা বলেছিল ফ্রান্সকে। এতে ফ্রান্সের কোনও হাত ছিল না। অথচ কেন্দ্রীয় সরকার বারবার দাবি করেছে যে, এই চুক্তিতে সরকারের কোনও হাত নেই।
পড়ুন: দুর্নীতিগ্রস্ত নেতাদের তাড়িয়ে বঙ্গ বিজেপিতে ‘স্বচ্ছ’ অভিযান
সাক্ষাৎকারের খবর প্রকাশ পেতেই ট্যুইট করেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি আবারও মোদীর দিকে আঙুল তুলে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নিজে গোপনে রাফায়েল ডিলে পরিবর্তন করেছেন। ফ্রাসোয়াঁ ওলান্দেকে ধন্যবাদ। আমরা জানি কীভাবে দেউলিয়া হয়ে যাওয়া অনিল অম্বানির হাতে এই ডিল তুলে দেন। এইভাবে প্রধানমন্ত্রী ভারতকে অপমান করেছেন। আমাদের সেনাবাহিনীর রক্তকে অপমান করেছেন।” পাশাপাশি এই বিষয়ে প্রধানমন্ত্রীকে মুখ খোলার দাবিও জানান তিনি৷ এবং এও বলেন, অনিল আম্বানির ঋণগ্রস্ত সংস্থাকে ৩০ হাজার কোটি টাকার প্রকল্প পাইয়ে দিতেই সরকারের এই প্রচেষ্টা৷
তবে মোদীর নীরবতা নিয়ে জেটলির বক্তব্য, যাদের যা বলার তারা তা বলছে৷ কেউ মিথ্যের আশ্রয় নিয়ে কিছু বললে তাতে প্রধানমন্ত্রীর কর্ণপাতের প্রয়োজন নেই৷ তবে পরবর্তীকালে ওলান্দে তার সেই দাবি থেকে সরে আসে এবং বলেন, দ্যাসো এবং রিলায়্যান্স ডিফেন্স ইন্ডাস্ট্রিজের অংশীদারিত্ব বিষয়ে অবগত ছিলেন না৷
The post রাফায়েল চুক্তিতে জারি যুদ্ধ, রাহুলকে পাল্টা জেটলির appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QPSRC5
via IFTTT
Comments
Post a Comment