মালদ্বীপের নতুন প্রেসিডেন্টকে জয়ের শুঙেচ্ছা ভারতের
নয়াদিল্লি: আবদুল্লা ইয়েমনকে হটিয়ে ইব্রাহিম মহম্মদ সোলিহ মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে৷ সেদেশের জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠনিক কোনও ঘোষণা না করলেও এখন থেকেই প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে শুভেচ্ছা বার্তা পেতে শুরু করেছেন ইব্রাহিম মহম্মদ সোলিহ৷ সোমবারই ‘নতুন প্রেসিডেন্টকে’ জয়ের শুভেচ্ছা জানায় নয়াদিল্লি৷ নয়া প্রেসিডেন্টের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নয়ন নিয়ে আশা প্রকাশ করে নয়াদিল্লি জানিয়েছে, মালদ্বীপের তৃতীয় দফার এই প্রেসিডেন্ট নির্বাচন সেদেশের গণতন্ত্র ও আইনের শাসনকে প্রতিফলিত করে৷
সোমবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, মালদ্বীপের তৃতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে৷ প্রাথমিক ভাবে পাওয়া তথ্য অনুযায়ী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ জয়ী হয়েছেন৷ তাঁকে জয়ের শুভেচ্ছা৷ নির্বাচন কমিশনও দ্রুত সরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করবে৷ বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রতিবেশীদেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারত ‘নেবারহূড ফার্স্ট’ নীতি গ্রহণ করেছে৷ আশা করছি নতুন প্রেসিডেন্টের জমানায় মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত ও গভীর হবে৷

চীনপন্থী বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন দ্বিতীয় মেয়াদে জয়ের জন্য লড়াই করছেন। তার বিরুদ্ধে বিরোধী দল দমনের অভিযোগ রয়েছে। তার শাসনামলে অধিকাংশ বিরোধী নেতাকে জেলে যেতে হয়েছে। এমনকি তার সৎভাইও জেলে গিয়েছেন। এদিকে ভোট শুরুর আগে বিরোধী দলের প্রধান কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। তবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। মালদ্বীপের প্রায় আড়াই লক্ষের মানুষ এই ভোটপ্রক্রিয়ায় অংশ নিয়েছে৷ নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই চীন এবং ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
The post মালদ্বীপের নতুন প্রেসিডেন্টকে জয়ের শুঙেচ্ছা ভারতের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QUQqOL
via IFTTT
Comments
Post a Comment