৩০০ফুট গভীর খাদে গিয়ে পড়ল যাত্রীবোঝাই বাস

শ্রীনগর: যাত্রীবোঝাই বাস উল্টে গভীর খাতে পড়ে প্রাণ গেল ১২ জনের৷ শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, কিশতওয়ার থেকে কেশওয়ানের দিকে বাসটি যাচ্ছিল৷ মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকরাইয়ের কাছে দানদরনে এই দুর্ঘটনা ঘটে৷

বাসটি প্রায় ৩০০ ফুট নিচে চেনাব নদীর কাছে গিয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে নেমে পড়ে৷ ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশও৷ উদ্ধারকার্যে নেমে দুমড়ে মুচড়ে যাওয়া বাসটির মধ্যে থেকে ১২ জনের দেহ উদ্ধার করা হয়৷ আহতের সংখ্যা ১৩৷

পড়ুন: ফের উত্তপ্ত কাশ্মীর: পুলিশ জঙ্গি সংঘর্ষে আহত ৯ জওয়ান

মনে করা হচ্ছে, ৩০ জনেরও বেশি যাত্রী ছিল ওই বাসটিতে৷ ১২ জনের দেহ উদ্ধার করা সম্ভবপর হলেও অনেকে এখনও নিখোঁজ৷ বাসটির রেজিস্ট্রেশন নম্বর JK 17 0662.

কিশতওয়ারের সিনিয়র সুপারিন্টেডেন্ট অব পুলিশ রাজিন্দর গুপ্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সাম্প্রতিককালে কিশওয়ারে এই তিনটি এই ধরণের দুর্ঘটনা ঘটল৷

The post ৩০০ফুট গভীর খাদে গিয়ে পড়ল যাত্রীবোঝাই বাস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NeMA4D
via IFTTT

Comments