নতুনভাবে সেজে উঠেছে পানিহাটি মহাশ্মশান

স্টাফ রিপোর্টার, বারাকপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে পানিহাটি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে গঙ্গা তীরবর্তী পানিহাটি মহা শ্মশানকে নতুন করে সাজিয়ে তোলা হল৷ এই মহা শ্মশানে উন্নত পরিকাঠামোযুক্ত দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি, নতুন সুসজ্জিত পার্ক, শবযাত্রীদের জন্য বিশ্রামাগার, পুরুষ ও মহিলা শবযাত্রীদের জন্য শৌচাগার এবং শব যাত্রীদের পানীয় জলের সুব্যবস্থা হিসেবে ২৪ ঘণ্টা জলছত্র করা হল।

রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন দফতরের ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন বৈদ্যুতিক চুল্লির এই পানিহাটি মহা শ্মশানে। উত্তর ২৪ পরগণার উত্তর শহরতলির বিভিন্ন শ্মশানগুলির মধ্যে এই পানিহাটি মহা শ্মশানে সব সময়ই শবযাত্রীদের চাপ বেশী থাকে। অনেক সময়ই মৃতদেহের লাইন পড়ে যায় এই শ্মশানে। মানুষের সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই নতুন করে সাজিয়ে তোলা হল এই পানিহাটি মহা শ্মশানকে।

রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন বিভাগের ৮৫ লক্ষ টাকা ছাড়াও৷ নতুন করে এই শ্মশানকে সাজিয়ে তুলতে খরচ হয়েছে আরও ৪০ লক্ষ টাকা। সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ, বিধায়ক তহবিল থেকে ১০ লক্ষ এবং পানিহাটি পুরসভা এই শ্মশানকে সাজিয়ে তুলতে আরও ২০ লক্ষ টাকা খরচ করেছে। নতুন করে পানিহাটি মহা শ্মশান সেজে ওঠায় অনেক সুবিধা হবে শব যাত্রীদের।

বর্তমানে এই শ্মশানে দুটি বৈদ্যুতিক চুল্লি সচল৷ তাই যাত্রীদের শবদেহ নিয়ে এখন থেকে আর বেশিক্ষণ লাইন দিতে হবে না। ঝড় জল বৃষ্টিতে শবযাত্রীদের আর খোলা আকাশের নিচে থাকতে হবে না। শুধু পানিহাটি নয় দূরদূরান্ত থেকে আসা শবযাত্রীরাও এই মহা শ্মশানে শবদাহ করতে এসে স্বছন্দে পরলৌকিকক্রিয়া শেষ করে ফিরতে পারবেন। পানিহাটি মহাশ্মশানকে নতুন করে সাজিয়ে তোলায় খুশি স্থানীয় বাসিন্দারা।

বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় তৃনমূল বিধায়ক নির্মল ঘোষ জানান, মানুষের পাশে থেকে মানুষের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাণ্ডারিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সরকারের একমাত্র লক্ষ। সেই উন্নয়নের পদক্ষেপ আজকের এই সুসজ্জিত পানিহাটি মহাশ্মশান।

দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বলেন, ‘‘বিগত ৪৫ বছর এই পানিহাটি পুরসভা বামেদের দখলে ছিল। কিন্তু ওরা কিছুই কাজ করেনি। আমরা অল্পদিন ক্ষমতায় এসেই মানুষের পাশে থেকে কাজ করছি। মানুষের পাশে থেকেই উন্নয়নকে তরান্বিত করবে আমাদের সরকার।’’

The post নতুনভাবে সেজে উঠেছে পানিহাটি মহাশ্মশান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xHdvvx
via IFTTT

Comments