ব্রিজ ভাঙায় আতঙ্কের সঙ্গে ‘সহবাস’ মেট্রোর ঠিকা কর্মীদের

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় , কলকাতা : মঙ্গলবার বিকাল ৪টে নাগাদ চা খেতে গিয়েছিলেন অর্জুন প্রসাদ। হঠাৎ একটা বিকট শব্দ। চা ফেলে ছুটে এসে দেখেন মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছে। একটু আগে ওই এলাকার কাছে দাঁড়িয়েছিলেন নির্মীয়মান জোকা মেট্রোর সিকিউরিটি গার্ড। এখন ভয় পাচ্ছেন।

গত বেশ কয়েক বছর ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের ধারে কাজ চলছে মেট্রোর। মেট্রোর শ্রমিক থেকে শুরু করে সিকিউরিটি গার্ড সবাই থাকেন ওই ব্রিজের নীচে। ছাউনি করে তারা রয়েছেন। অনেক সময় অফিসাররাও ব্রিজের তলায় চেয়ার পেতে বসে মধ্যাহ্নভোজ সারেন। ওই ছাউনি শেষ হয়েছে। তারপরেই শুরু হয়েছে খাল। ব্রিজের ঠিক সেই অংশটাই ভেঙে পড়েছে।

অফিসার থেকে শ্রমিক , সিকিউরিটি গার্ডরা এখন বেশ আতঙ্কে রয়েছেন। অনেকেই বলছেন , ব্রিজের যা অবস্থা তাতে ওই অংশটাও ভাঙতেই পারে। বর্ষার বৃষ্টিতে হালত আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিকিউরিটি গার্ড অর্জুন প্রসাদ বলেন , “এখন যা অবস্থা আমাদেরই সিকিউরিটি নেই। ওখানে ছাউনির পাশে কখনও ব্রিজের আশেপাশেই তাঁর কর্মস্থল। রীতিমত শঙ্কিত তিনি। বলছেন , এখন ওখানে কাজ করতে গেলে মাথায় চিন্তা নিয়ে যেতে হবে।

অফিসার শক্তি বিশ্বাস বলেন, ‘ওখানেই কাজ করি। আজ এই অংশ ভেঙেছে। কে বলতে পারে কাল আমাদের ঘাড়ে ব্রিজ ভেঙে পড়বে না।এমনিতেই কাজের অনেক চাপ থাকেন। এখন আরও চাপ বাড়ল। কাজের জন্য নয়। ব্রিজ ভেঙে যাওয়ার জন্য প্রাণ সংশয় হচ্ছে।”

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী দত্ত বলেন; “আমরা দায়িত্ব নিতেই পারি। আমাদের অন্য একটি সংস্থা এই বিষয়ে সাহায্য করে। তাদের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইতিমধ্যেই মেট্রোরই চার জন ঠিকাকর্মী কর্মীর নিখোঁজের দাবি করেছেন ওই নির্মীয়মান মেট্রোর অন্য শ্রমিকরা। কর্মীদের জীবন বাঁচাতে চিন্তায় মেট্রো৷

The post ব্রিজ ভাঙায় আতঙ্কের সঙ্গে ‘সহবাস’ মেট্রোর ঠিকা কর্মীদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MKrlrf
via IFTTT

Comments