শিশুকে মারধরের অভিযোগে পুলিশের জালে তিন
স্টাফ রিপোর্ট, বহরমপুর: মুর্শিদাবাদের সামসেরগঞ্জে শিশুকে মারধরের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মারধরে অভিযুক্ত চায়ের দোকানের মালিক হামসেদ শেখ(50) সহ সফিকুল আলম(35) ও নাজমুল শেখকে(26) বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়৷ চারশো টাকা চুরির অপরাধে এক শিশুকে ব্যাপক মারধর করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে৷
ঘটনা সামশেরগঞ্জ থানার অন্তরদীপ গ্রামের। স্থানীয় সূত্রে খবর, বহস্পতিবার সকালে এলাকার হামসেদ শেখের চায়ের দোকানে বছর দশেকের এক ছেলে ঘুরঘুর করছিল৷ এরপরই চায়ের দোকানের মালিক ক্যাশ বাক্স মিলিয়ে চারশো টাকার হদিশ পাচ্ছিলেন না৷ ওই টাকা করিম শেখ(১০) চুরি করেছে বলে অভিযোগ দোকানের মালিকের৷ শিশুকে ধরে মারধর করেন দোকানের মালিক ও তার দুই সঙ্গী৷ মারের জেরে শিশুটির পিঠের চামড়া উঠে যায়৷ এছাড়াও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে তার৷ এই মারধরের ঘটনা দোকানের লোকেরাই ভিডিও করে ভাইরাল করে দেয়৷
আরও পড়ুন: টাকা নিয়েও চাকরি দিতে না পারায় আত্মঘাতী যুবক
মারধরের ঘটনার কথা ছড়িয়ে পড়লে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত শিশুর পরিবার৷ শুরু হয় তদন্ত৷ অবশেষে ওই দিন রাতেই চায়ের দোকানের কাছ তেকেই পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে৷ বর্তমানে আহত করিম শেখ ভরতি হাসপাতালে৷
The post শিশুকে মারধরের অভিযোগে পুলিশের জালে তিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MuNlBr
via IFTTT
Comments
Post a Comment