উত্তর-পূর্বে তৈরি হচ্ছে কুতুব মিনারের দ্বিগুণ উচ্চতার এই রেল ব্রিজ
ইম্ফল: উত্তর-পূর্বে রেলের বড়সড় উদ্যোগ। মনিপুরে তৈরি হচ্ছে ইস্পাতের বেষ্টনী দেওয়া বিশ্বের সবথেকে উঁচু ব্রিজ। মনিপুরের জরিবাম থেকে ইম্ফলের মধ্যে তৈরি করা হচ্ছে এই ব্রিজ। ২০২০-র মধ্যেই সেই ব্রিজ তৈরি হবে বলে জানা গিয়েছে।
এই ব্রিজের মাধ্যমে মনিপুরের ইম্ফলকে ব্রড গেজ লাইনের সঙ্গে যুক্ত করা হবে। ভারতীয় রেলের ১৬৪ নম্বর ব্রিজ বলা হচ্ছে এটিকে। এই ব্রিজ কুতুব মিনারের দ্বিগুণ উচ্চতার হবে বলে জানা গিয়েছে। উচ্চতা হবে ১৪১ মিটার। বিশাখাপত্তনমে সম্প্রতি এই রেলব্রিজের কথা ঘোষণা করেছেন প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার সাই বাবা আংকালা।
২০০৮-এই এই প্রজেক্ট শুরু হয়। ব্রিজ তৈরিতে খরচ হচ্ছে ১৩,৮০৯ কোটি টাকা। এটি ন্যাশনাল প্রজেক্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। কানপুর, রুর্কি ও গুয়াহাটি- তিন আইআইটি যুক্ত ছিল এই প্রজেক্টের সঙ্গে। কীভাবে কম খরচে ব্রিজ বানানো যাব, সেটা ঠিক করেছেন ইঞ্জিনিয়াররা।
এই ব্রিজ ১১১ মিটার দীর্ঘ। পাহাড়ি এলাকার উপর দিয়ে যাবে সেতুটি। এই রেলপথে থাকবে অনেক চড়াই, উতরাই, নদী-নালা। এই অঞ্চলে রেল পরিষেবা ভাল করতে ৫২টি টানেল, ১৪৯টি ব্রিজ ও ১০টি স্টেশনও বানানো হবে। এই রেলপথের অংশ হিসেবেই বানানো হচ্ছে এই বিশেষ ব্রিজ।
দীর্ঘদিন যাতে ওই ব্রিজ সুস্থ থাকে, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্পর্শকাতর ওই এলাকায় বহু বাধা থাকা সত্বেও বানানো হচ্ছে এই ব্রিজ। সিসিটিভি ও ড্রোন ক্যামেরা দিয়ে ব্রিজ সুরক্ষিত করা হবে। রিমোট মনিটরিং সম্ভব, এমন সেন্সরও লাগানো থাকবে ব্রিজে।
এই সেতুর উপর দিয়ে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটবে ট্রেন। ২৫ টন জিনিস সহ মালগাড়িও যেতে পারবে এর উপর দিয়ে। ফলে এই সেতু মনিপুর অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
The post উত্তর-পূর্বে তৈরি হচ্ছে কুতুব মিনারের দ্বিগুণ উচ্চতার এই রেল ব্রিজ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2DxtwKF
via IFTTT
Comments
Post a Comment