আজ থেকেই শুরু পেপারলেস ব্যাংকিং সিস্টেম
শংকর দাস, বালুরঘাট: প্রধানমন্ত্রীর স্বপ্নের পেমেন্টস ব্যাংকের গ্রাহকদের লেনদেনে কোনও ফর্ম পূরণ করতে লাগবে না। এই ব্যাংকের অ্যাকাউন্টের নেই কোনও পাসবইও। শুধু এটিএম কার্ডের আদলে থাকবে একটি ক্যুইক রেসপন্স কার্ড। ডাকঘরের পেমেন্টস ব্যাংকে গিয়ে গ্রাহককে শুধু মেশিনে আঙুলের ছাপ দিতে হবে।
আম আদমির কথা ভেবেই এই ভাবনা বলে মনে করছেন অভিজ্ঞ মহল। ব্যাংকে টাকা তুলতে গিয়ে সাধারণ মানুষের অধিকাংশকেই টাকা জমা অথবা জমার ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। অনেকে লেখালেখির ব্যাপারে অভিজ্ঞ থাকলেও অনেক সময় হয়তো কলম না থাকায় সমস্যায় পড়েন।
আরও পড়ুন: শক্তিরূপেন ঋতুপর্না
শনিবার দেশ জুড়ে চালু হতে চলেছে ডাক বিভাগের পেমেন্টস ব্যাংক। আপকা ব্যাংক আপকে দ্বার স্লোগান সম্বলিত এই ব্যাংকে পেপারলেস ট্র্যানজাকশন পরিসেবা ব্যাবস্থা থাকছে।
শনিবার ব্যাংকিং দুনিয়ায় প্রবেশ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস নামক এই ব্যাংকের গ্রাহকদের টাকা লেনদেনের ক্ষেত্রে কোনওরূপ ফর্ম লেখালেখির ঝামেলা নেই। পাস বইয়ের বদলে গ্রাহকদের দেওয়া হবে কুইক রেসপন্স কার্ড। কার্ডটি কাউন্টারে সোয়াইপ করে গ্রাহকের আঙুলের ছাপের মাধ্যমে টাকা লেনদেনের কাজ সম্পন্ন হবে।
আরও পড়ুন: পড়াশোনা বন্ধ রেখে দেশকে পদক দিল হর্ষিতা
শুক্রবার দেশের ৬৫০টি পেমেন্ট ব্যাংক ও ৩২৫০টি এক্সেস পয়েন্টের উদ্বোধন হবে। এর মধ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একটি পেমেন্টস ব্যাংক ও জেলার পতিরাম ও বরাহার সহ বিভিন্ন এলাকায় মোট পাঁচটি এক্সেস পয়েন্ট চালু হতে চলেছে। শুরুর মুখেই লিংক সমস্যার মুখে পড়ল পরিষেবা।
বালুরঘাট ডিভিশনের সুপারিন্টেন্ডেন্ট দিলেশ্বর হেমরম পেমেন্টস ব্যাংক সম্পর্কে বলেন যে এই ব্যাংকের অ্যাকাউন্টে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন। কারও যদি ডাকঘরে আগের সেভিংস একাউন্ট থাকে তাহলে সেটি এই একাউন্টের সঙ্গে লিংক আপ করতে পারবেন।
আরও পড়ুন: লোনের টাকা চাওয়াতেই ডোমজুড়ে খুন ব্যাংক কর্মী
এখানে গ্রাহকদের পাস বইয়ের বদলে একটি কুইক রেসপন্স কার্ড দেওয়া হবে। ব্যাংকিং দুনিয়ায় প্রবেশের লক্ষ্যে শুক্রবার এক হাজার অ্যাকাউন্ট খোলার লক্ষ্যমাত্রা নেওয়া ছিল। কিন্তু সার্ভারের সমস্যার কারণে দুপুর পর্যন্ত তাতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল।
আরও পড়ুন: রাস্তা সারাই , মিছিলে ভোগান্তি হতে পারে শহরে
The post আজ থেকেই শুরু পেপারলেস ব্যাংকিং সিস্টেম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ot4kdJ
via IFTTT
Comments
Post a Comment