সোনারপুরে ‘স্যানেটারি ল্যান্ড ফিল’ প্রকল্পের সূচনা

স্টাফ রিপোর্টার, বারুইপুর: অপচনশীল বর্জ্য নিষ্কাশনের জন্য পরিবেশ বান্ধব স্যানেটারি ল্যান্ড ফিল প্রকল্পের উদ্বোধন হল সোনারপুর–রাজপুর পুরসভার ময়লা পোতা এলাকায়৷ এই প্রকল্পের উদ্বোধন করলেন পুরমন্ত্রী ফিরহাদ ববি হাকিম৷ এই প্রকল্পে ব্যয় হবে ৭ কোটি টাকা৷ সোনারপুর–রাজপুর পুরসভার ৩৫ টি ওয়ার্ডের ৪ লক্ষ ২৩ হাজার মানুষ উপকৃত হবেন। প্রতিদিন ৫০ মেট্রিকটন বর্জ্য নিষ্কাশন করা হবে।

এদিন পুরমন্ত্রী ফিরহাদ ববি হাকিম বলেন, ২০১১ সালে সেন্সাসে সোনারপুরের জন সংখ্যা ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ৷ আগামী সেন্সাসের পর সোনারপুরের জন সংখ্যা ৬ লক্ষ ছাড়াবে৷ সোনারপুর–রাজপুর পুরসভা তাতে পুরনিগমে পরিণত হবে৷ আর তার আগেই চ্যালেঞ্জ সোনারপুর–রাজপুর পুরসভা বর্জ্য থেকে সম্পদ করার লক্ষ্যে ‘ওয়েস্ট টু ওয়েলথ’ প্রকল্প চালু করুক প্রত্যেক বাসিন্দাদের বাড়িতে৷

আরও পড়ুন: রাস্তা বাঁচাতে পথে নামল জলপাইগুড়ির ব্যবসায়ী সমিতি

এদিন তিনি আরও বলেন, দুই ভাগে ভাগ করতে হবে এই ওয়েস্ট টু ওয়েলথ প্রকল্পকে৷ প্রত্যেক বাসিন্দাদের বাড়িতে দুটি বালতি থাকবে৷ একটাতে শুকনো জিনিস থাকবে৷ আর একটিতে পচা জিনিষ থাকবে৷ একটা থেকে সার তৈরি করে বাজারে বিক্রি হবে৷ আর একটি থেকে বায়োগ্যাস হবে৷ তা থেকে বিদ্যুৎ করে গ্রিডে পাঠানো হবে৷ এতে পুরসভার আয় বাড়বে। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে৷

এছাড়াও সোনারপুর রাজপুর পুরসভায় ৭৫১ কোটির জল প্রকল্প নেওয়া হয়েছে৷ পরিস্রুত জল দেওয়া হবে৷ এই জল আসবে কলকাতা পোর্টের বুধঘাট থেকে। এই জল সোনারপুর থেকে বারুইপুর পুরসভাও নেবে। একদিকে বর্জ্য পরিষ্কার অন্য দিকে পরিস্রুত জল পাওয়া যাবে।

আরও পড়ুন:  ডেঙ্গু দমনে উদ্যোগী বাঁকুড়াবাসী

সোনার পুর ২ পঞ্চায়েতের কে এম ডি এর রাম চন্দ্রপুর মুখার্জী বাগান থেকে গোপালপুর তারা মন্দির পর্যন্ত রাস্তার কাজ বন্ধ হয়ে রয়েছে৷ ৯০ লক্ষ ৮১ হাজার টাকার রাস্তার কাজ ওয়ার্ক লোড হয়ে যাওয়ার পরেও কেন বন্ধ হয়ে রয়েছে এম ডি এর অরুণ চক্রবর্তীকে অবিলম্বে তা দেখার নির্দেশ দেন তিনি৷ এমনকি ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মণ্ডলকে তলব করেন গোটা বিষয় জানার জন্য৷

এদিন পুরমন্ত্রী ফিরহাদ ববি হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদউসি বেগম, জীবন মুখোপাধ্যায়, পুর চেয়ারম্যান ডঃ পল্লব দাস, ভাইস চেয়ারম্যান শান্তা সরকার সহ অন্য পুরপিতা–মাতারা।

The post সোনারপুরে ‘স্যানেটারি ল্যান্ড ফিল’ প্রকল্পের সূচনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MXDwfA
via IFTTT

Comments