মাঝ আকাশে যাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনায় হস্তক্ষেপ ডিজিসিএ-র

মুম্বই: বৃহস্পতিবার সকালেই ঘটে গিয়েছিল দুর্ঘটনা৷ জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষের মাথাব্যথা বাড়িয়ে মাঝ আকাশে যাত্রীদের নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করেছিল৷ পরে জানা গিয়েছিল অক্সিজেনের মাত্রা ঠিক রাখার যে ‘ব্লিড সুইচ’, তা টিপতে ভুলে গিয়েছিলেন বিমানকর্মী! তাতেই অক্সিজেনের পরিমাণ কমতে থাকে বিমানের ভিতরে৷

কিন্তু কীভাবে ঘটল এত বড় ভুল? প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী পরিষেবার মান নিয়ে৷ এই ঘটনা সামাল দিতে এবার আসরে নামল ডিজিসিএ বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন৷ ডিজিসিএ জানিয়েছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে৷ কোনও ভাবেই এই ধরণের গাফিলতি বরদাস্ত করা হবে না৷

পড়ুন:  বাড়ল দাম, ফের মহার্ঘ পেট্রল-ডিজেল

পাশাপাশি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জেট এয়ারওয়েজও৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিসিএর সব ধরণের তদন্তে সহযোগিতা করা হবে৷ যা যা তথ্য তাদের প্রয়োজন সবই যোগান দেবে জেট বলে আশ্বস্ত করেছে এই বিমান সংস্থা৷

জেট এয়ারওয়েজের পক্ষ থেকে এক বিবৃতিতে সংস্থার মুখপাত্র জানিয়েছেন ডিজিসিএর পাশেই রয়েছে তাদের সংস্থা৷ সব ধরণের সহযোগিতা করা হবে ডিজিসিএকে৷ জেট এয়ারওয়েজ এই ধরণের দুর্ঘটনার জন্য অত্যন্ত লজ্জিত ও দুঃখিত৷ অসুস্থ যাত্রীদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে সংস্থা৷

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে পাঁচজন যাত্রীকে হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে৷ বাকি যাত্রীদের সব ধরণের পরীক্ষানিরিক্ষার পরেই ছাড়া হয়৷ জেট এয়ারওয়েজের কেয়ার টিম গোটা বিষয়টির দেখভাল করে৷

পড়ুন: অস্ত্র পুজো করে বিতর্কের কেন্দ্রে বিধায়ক, ভাইরাল ছবি!

বৃহস্পতিবার জেট এয়ারওয়েজের বিমানে কেবিনের বেশির ভাগ যাত্রীর নাক ও কান দিয়ে হঠাৎ করে রক্ত পড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নেমে আসে অক্সিজেন মাস্ক। সাময়িকভাবে বিপদ সামাল দেওয়া হয়। পাইলটও বিমানটি দ্রুত ফিরিয়ে আনেন মুম্বই বিমানবন্দরে। অসুস্থ যাত্রীদের হাসপাতালে পাঠিয়ে হাঁফ ছাড়েন বিমান সংস্থার আধিকারিকরা।

এদিন, বোয়িং ৭৩৭ বিমানটি মুম্বই থেকে ১৬৬ জন যাত্রীকে নিয়ে জয়পুরের দিকে উড়েছিল। কেবিনের কর্মীরা কেবিনে অক্সিজেনের মাত্রা ঠিক রাখার যে ‘ব্লিড সুইচ’, তা টিপতে ভুলে গিয়েছিলেন। তাতেই অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। অক্সিজেন মাস্ক নেমে আসে প্রতিটি যাত্রীর মুখের সামনে।

জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষের দাবি, ৩০ জন যাত্রীর নাক বা কান দিয়ে রক্ত বেরতে দেখা যায়। কারও মাথা ব্যথা শুরু হয়েছিল। বিমান সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই ঘটনার জন্য। বিমানের কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। দ্রুত যাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

The post মাঝ আকাশে যাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনায় হস্তক্ষেপ ডিজিসিএ-র appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QOz4TG
via IFTTT

Comments