৩৭ শতাংশ ভারতীয় মহিলার মৃত্যু আত্মহত্যায়

নয়াদিল্লি: দেশে বাড়ছে আত্মহত্যার ঘটনা৷ তবে সাম্প্রতিক রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে৷ জানা যাচ্ছে, ভারতীয় মহিলাদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা৷ বিশ্বের মোট আত্মহত্যার ঘটনায় ৩৭ শতাংশই ভারতীয় মহিলা৷ ১৫-৩৯ বছরের নারীর মধ্যে আত্মহত্যার প্রবোণতা দেখা যাচ্ছে ৷ গত ১০ বছরের বিশ্বব্যাপী সমীক্ষায় ভারত সম্পর্কে উঠে আসছে এই তথ্য৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর সমীক্ষা এই তথ্য দিচ্ছে৷

সোসিও ডেমোগ্রাফিক ইনডেক্সে আত্মহত্যার সূচকে ভারত অনেকটা এগিয়ে৷ যেখানে বেশিরভাগ মহিলা আত্মঘাতী হয়েছেন৷ সূচক অনুসারে- ২০১৬ সালে ১৫ থেকে ২৯ বছরের মহিলারা সবচেয়ে বেশি আত্মঘাতী৷ ২০১৭ থেকে ২০১৮ সালের হিসেব বলছে ৭১.২ শতাংশ মহিলা ও ৫৭.৭ শতাংশ পুরুষ আত্মঘাতী হয়েছেন৷ প্রত্যেকেই বয়স ১৫-৩৯ বছরের মধ্যে৷ আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল জানাচ্ছেন, ১৯৯০-২০১৬ সাল পর্যন্ত ভারতের আত্মহত্যার ঘটনা নিরাশাজনক৷ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ২০১৬ সালের মধ্যে মহিলা আত্মহত্যার ঘটনা ১৮.৭ শতাংশ থেকে ২৪.৩ শতাংশ বেড়েছে৷ ২০৩০ সালের সূচক কতটা ভয়ানক হতে চলেছে, তার প্রমাণই দিচ্ছে বর্তমান এই রিপোর্ট৷

সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা অন্ধ্র্প্রদেশ, তামিলনাড়ু, ও তেলেঙ্গানায়৷ উচ্চ মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে আত্মহত্যার প্রবণতা৷ আইসিএমআর সমীক্ষায় যে ভয়ানক তথ্য উঠছে, তাতে, মানসিক অবসাদ কাটাতে বড়সড় পরিকল্পনা প্রয়োজন বলে মনে করা হচ্ছে৷ যেখানে, মহিলা,পুরুষ প্রত্যেকেরই প্রয়োজন সঠিক মানসিক চিকিৎসার৷

The post ৩৭ শতাংশ ভারতীয় মহিলার মৃত্যু আত্মহত্যায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MpJYfb
via IFTTT

Comments