বিষ্ণুপুরে শুরু প্রথম বর্ষের বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: পরিবর্তনের পথে নতুন যুগের বাংলা স্লোগানকে সামনে রেখে বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হল প্রথম বর্ষের বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল। রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে উৎসবের সূচনা করেন বিভাগীয় মন্ত্রী গৌতম দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক উমাশঙ্কর এস, বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মণ্ডল, মন্ত্রী শ্যামল সাঁতরা, সাংসদ সৌমিত্র খাঁ ছাড়াও অন্যান্যরা।
আরও পড়ুন: বদলে গেল সম্পূর্ণ চিত্র, তৈরি হল অমিতাভ-আমিরের লড়াইয়ের ময়দান
উৎসব প্রাঙ্গণে বিভিন্ন ধরনের হস্তশিল্পের পসরা নিয়ে হাজির হয়েছেন স্থানীয় শিল্পীরা। একই সঙ্গে বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরি, স্বর্ণচুরি শাড়ির পাশাপাশি বিষ্ণুপুরী লন্ঠন, শঙ্খ শিল্প, টেরাকোটার বিভিন্ন দ্রব্যের স্টলও রয়েছে। সব মিলিয়ে প্রথম বর্ষের এই উৎসবে কুড়িটির বেশী স্টল রয়েছে। এখান থেকেই সরাসরি স্পট বুকিং, আকর্ষণীয় ছাড়ের সুযোগের পাশাপাশি বিভিন্ন পর্যটন কেন্দ্রের সুলুক সন্ধানও পাবেন ভ্রমণ প্রিয় মানুষ। একই সঙ্গে পর্যটন বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও উৎসবের তিন দিন রয়েছে বিভিন্ন শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
বিষ্ণুপুরে প্রাক-পুজো এই পর্যটন উৎসবে যোগ দিয়ে খুশি সাধারণ মানুষও। প্রথম দিনের পর্যটন উৎসবে উপস্থিত দামিনী হালদার, গৌতম চক্রবর্তী, রূপালী ঘোষরা বললেন, ‘‘এই প্রথমবার বিষ্ণুপুর শহরে পর্যটন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে হারিয়ে যেতে বসা বিভিন্ন ধরনের শিল্প সামগ্রী দেখার সুযোগ মিলছে। ডিসেম্বরে আন্তর্জাতিক বিষ্ণুপুর মেলার আগেই এই মেলার উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। বাইরে থেকে উৎসবে অংশগ্রহণকারীরা বিষ্ণুপুরের ঐতিহ্য ও নানান শিল্প সম্পর্কে জানতে পারবেন। সব মিলিয়ে এই উৎসব থেকেই বিষ্ণুপুর সম্পর্কে আরও বেশি সংখ্যক মানুষকে আগ্রহী করে তোলা যাবে বলে তাঁরা মনে করছেন। একই সঙ্গে শারদোৎসবের আগে এই উৎসবে সরাসরি ক্রেতাদের হাতে উৎপাদিত সামগ্রী তুলে দিতে পেরে খুশি শিল্পীরাও।
আরও পড়ুন: হরিহরপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্র
মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘বাংলা তথা ভারতবর্ষের মধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে বিষ্ণুপুর অন্যতম দর্শনীয় স্থান। এখানকার টেরাকোটার অপূর্ব সুন্দর মন্দিরকে সামনে রেখে পর্যটন শিল্পের প্রসারে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখান থেকেই সহজে মুকুটমণিপুর, শুশুনিয়া, বিহারীনাথ পাহাড় বা জয়পুর জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ আছে।’’ সব মিলিয়ে বিষ্ণুপুরকে কেন্দ্র করেই ব্যাপক পর্যটন সম্ভাবনা আছে বলে তিনি জানান। একই সঙ্গে এদিন পর্যটন মন্ত্রী এই এলাকার পর্যটন শিল্পের বিকাশে বেসরকারি উদ্যোগগুলিকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
The post বিষ্ণুপুরে শুরু প্রথম বর্ষের বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IkF16F
via IFTTT
Comments
Post a Comment