বিজেপি কর্মীকে মারধরের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার, তমলুক: দোষীদের গ্রেফতারের দাবিতে দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক অবরোধ করল খেজুরী এলাকার বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার সকাল দশটায় বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা হেঁড়িয়া চৌরাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার ফলে এই গুরুত্বপূর্ণ রাস্তায় কিছু সময়ের জন্যে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

প্রসঙ্গত, পঞ্চায়েতের বোর্ড গঠনের পরেই পুনরায় একের পর এক বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। বুধবার রাতে খেজুরি ২ ব্লকের উত্তর মন্ডলের সভাপতি শুভ্রাংশু মাইতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, তাঁকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
এই ঘটনায় তাঁর হাতে গুরুতর চোট লেগেছে বলে শুভ্রাংশুবাবু জানিয়েছেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে খেজুরির বারাতলা অঞ্চলের ১৫৮ নং বুথে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে আম চিহ্নে দাঁড়িয়েছিলেন তিনি। বুধবার বিকেলে তাঁর বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে একটি মিটিং হচ্ছিল। তারপরেই সন্ধ্যের দিকে তাঁকে তুলে নিয়ে যায় এলাকারাই কয়েকজন দুষ্কৃতী। সকলেই শাসক দলের ঘনিষ্ঠ বলে অভিযোগ। আহত বিজেপির মন্ডল সভাপতি হাসপাতালে চিকিৎসাধীন। কাঁথি হাসপাতালে তাঁকে দেখতে যান বিজেপি জেলা নেতৃত্ব বিষ্ণুপদ জানা, তুষার বিশ্বাস সহ শুভ্রাংশুর বাড়ির সদস্যরা।
The post বিজেপি কর্মীকে মারধরের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MrFFQp
via IFTTT
Comments
Post a Comment