মানিকচকে শিশুকে গুলি করার ঘটনায় ধৃত ২

স্টাফ রিপোর্টার, মালদহ: গত বৃহস্পতিবার মালদহের মানিকচক গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন পর্বে উত্তেজনা ছিল৷ দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হয় মৃণাল মণ্ডল নামে বছর তিনেকের এক শিশু৷ ঘটনার তদন্তে নেমে ঝাড়খন্ডের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ৷

পঞ্চায়েতের বোর্ড গঠন পর্বে প্রধান নির্বাচনের সময় তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছিলেন বিজেপি প্রার্থী পুতুল মণ্ডল৷ অভিযোগ সেই কারণেই রামনগর গ্রামের বাসিন্দা পুতুল মণ্ডলের তিন বছরের ছেলের মাথায় গুলি করে দুষ্কৃতীরা। ঘটনার পর মালদা মেডিক্যাল কলেজে ভরতি করা হয় তাকে৷ আপাতত তার অবস্থা স্থিতিশীল৷

আরও পড়ুন: বাড়ি ফিরল কফিনবন্দি নন্দীগ্রামের জওয়ানের দেহ

মালদা মেডিকেলে আহত মৃণালকে দেখতে গিয়ে তৃণমূলের অস্থায়ী জেলা সভাপতি দুলাল সরকার বলেন, ‘‘বিজেপি আতঙ্কের পরিবেশ তৈরি করছে। ঝাড়খণ্ডের দুষ্কৃতীদেরও এই জেলায় এনে অশান্তি ছড়াচ্ছে। জেলার মানুষ সব বুঝতে পারছে।’’

ঘটনার পরই তদন্তে নামে পুলিশ৷ ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীরা এসে এই তাণ্ডবলীলা চালাচ্ছে বলে জানা যায়৷ তদন্তে উঠে আসে, বাংলায় হামলা চালিয়ে দুষ্কৃতিরা সহজেই গঙ্গা নদী পেরিয়ে ঝাড়খন্ডে গা ঢাকা চিচ্ছে। জলপথের পাশাপাশি মালদহের বাংলা ঝাড়খণ্ড সীমানায় নজরদারি বাড়ায় পুলিশ৷

আরও পড়ুন: মোমো’র থাবায় স্মৃতি লোপ যুবকের

রবিবার ভোররাতে মানিকচক ঘাট দিয়ে গঙ্গা পেরিয়ে ঝাড়খন্ডের প্রবেশের চেষ্টা করছিল দুই দুষ্কৃতি মহঃ মুরেজ ও মহঃ সানোয়ার। তখনই তাদের গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ৷ তাদের বাড়ি ভাগলপুরে৷ ধৃতদের থেকে উদ্ধার হয় দুটি পাইপগান সহ বেশকিছু কার্টুজ৷ নিজেদের হেফাজতে চেয়ে এদিনই তাদের আদলতে তোলে পুলিশ৷

The post মানিকচকে শিশুকে গুলি করার ঘটনায় ধৃত ২ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Pq4YEr
via IFTTT

Comments