‘আলুতে রং মেশানো বরদাস্ত নয়’, হুঁশিয়ারি মন্ত্রী তপন দাশগুপ্তের
স্টাফ রিপোর্টার, বর্ধমান: আলুতে রং মেশানো হলে রেয়াত নয়৷ ফের হুশিয়ারি দিলেন রাজ্যের কৃষিজ বিপনন মন্ত্রী তপন দাশগুপ্ত৷ বর্ধমান টাউন হলে একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে আসেন মন্ত্রী তপন দাশগুপ্ত। এদিন সেখানে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন রাজ্যের মানুষ ভালো থাকুক৷ যাতে ভালো খাবার পায়। এটাই মুখ্যমন্ত্রী সকলকে পরামর্শ দিচ্ছেন।
আলুতে রঙ মেশানো বন্ধ করা হয়েছে। রাজ্যের বেশির ভাগ ব্যবসায়ীও চান রঙ দেওয়া বন্ধ হোক। কিন্তু কিছু ব্যবসায়ী এখনও এটাই করছেন। এটা কোন রকমভাবেই বরদাস্ত করা যাবে না। কয়েকজনের জন্য সকলের ক্ষতি মেনে নেওয়া হবে না।

মন্ত্রী বলেন, ‘‘কিছুদিন আগেই সিঙ্গুরে আলুতে রং মেশানোর ঘটনায় ১০ কুইন্ট্যাল আলু বাজেয়াপ্ত করা হয়েছে। সরকার চায়না কাউকে গ্রেফতার করতে, কিন্তু স্বচ্ছতা চাই। আলুর বীজ নিয়ে সরকারের সহযোগিতা দরকার হলে সরকার তৈরি আছে। ব্যবসায়ীদের একাংশ বলছেন পশ্চিমবঙ্গের বাইরে আলুতে অ্যালামাটি না মেশানো হলে ব্যবসা করতে পারছেন না। এটা হয়ত সত্যি। নিশ্চয়ই করুন, ঝাড়খন্ডের বর্ডারে গিয়ে করুন আপত্তি নেই। বাংলার বর্ডার ছাড়িয়ে গিয়ে করুন আপত্তি নেই। কিন্তু বাংলায় দাঁড়িয়ে ওই সব হবে না৷ ’’
মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন, বাংলায় বছরে চার লক্ষ টন আলুর বীজ লাগে। এতদিন পাঞ্জাবের উপর নির্ভর করে আসতে হয়েছে। সরকার থেকে ২০১২-এর আগে স্থানীয়ভাবে কোনও প্রচেষ্টা হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি বীজ লোভনীয়ভাবেই পাশের রাজ্য থেকে কিনে নিয়ে যায়। তাঁরা বিশ্বাস করেন না যে এখানে খাবার আলু হয় কিন্তু বীজ হয় না। এর পিছনে কিছুটা ব্যবসায়িক উপলব্ধি আছে।
আরও পড়ুন: ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে জলপাইগুড়ির আলু চাষিরা
তিনি আরও বলেন, এখানেই যদি আলুবীজ তৈরি করা হয়৷ তাহলে বাইরের বীজ এখানে বেশি দরে বিক্রি করা যাবে না। অন্য রাজ্যে সহজে সার্টিফায়েড বীজ পাওয়া যায় না। যারা আলুবীজ নিয়ে খেলা করেন তাদের একটু সাবধান করে দেন এদিন প্রদীপবাবু।
রাতারাতি আলুবীজের প্রয়োজনে এখানকার উত্পাদিত বীজ দিয়ে অভাব পূরণ করা যাবে না। কিন্তু চেষ্টা করতে হবে। ইতিমধ্যেই রাজ্য সরকার টিস্যু কালচার ল্যাবরেটরি তৈরি করেছেন। পাঁচ জেলায় আলুর বিভিন্ন রকম চাষের ওপর জোর দেওয়ার জন্য জমি চিহ্নিত করা হয়েছে। অন্য দেশের প্রতিনিধিদেরও তা দেখানো হবে।
The post ‘আলুতে রং মেশানো বরদাস্ত নয়’, হুঁশিয়ারি মন্ত্রী তপন দাশগুপ্তের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xM0Ln4
via IFTTT
Comments
Post a Comment