প্রয়াত জৈন সন্ত তরুণ সাগর

নয়াদিল্লি: দীর্ঘ রোগভোগের পর গতকাল রাত ৩টে নাগাদ দিল্লির রাধাপুরী মন্দিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জৈন সন্ত তরুণ সাগর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১। জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এর আগে দিল্লির একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তাঁর এই অকালপ্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে প্রধানমন্ত্রী লেখেন,’ মুনি তরুণ সাগরজী মহারাজের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর উচ্চ আদর্শ, মানুষের প্রতি তাঁর ভালোবাসা এবং তাঁর অবদানের জন্য সমাজ তাঁকে চিরদিন মনে রাখবে। তাঁর শিক্ষা মানুষকে চিরদিন অনুপ্রাণিত করবে। আমি জৈন সম্প্রদায়ের মানুষের প্রতি সমবেদনা জানাই। সন্ত তরুণ সাগরের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি’।

১৯৬৭ সালের ২৬ শে জুন মধ্যপ্রদেশের দাহোহ জেলায় জন্মগ্রহণ করেন তরুণ সাগর। পরবর্তীকালে দিগম্বর জৈন সন্ত হিসেবে জৈন সম্প্রদায়ের মানুষের কাছে পরিচিতি লাভ করেন। তিনি তাঁর ‘কাদভে প্রভচন’এর জন্য বিশেষভাবে বিখ্যাত ছিলেন। ১৯৮১ সালে তিনি সাধারণ জীবন ত্যাগ করে সন্ন্যাসধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। এভাবেই ৩৭ বছর তিনি তাঁর আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেন।
এদিন উত্তরপ্রদেশের মুরাদনগরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

The post প্রয়াত জৈন সন্ত তরুণ সাগর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PU0VkJ
via IFTTT

Comments