নিজের বন্দুকে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান
স্টাফ রিপোর্টার, বহরমপুর: সিআরপিএফ জওয়ানের নিথর দেহ বাড়িতে ফিরল৷ তিনি মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়া থানার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা৷ ওই সিআরপিএফ জওয়ানের নাম সিদ্ধার্থ মণ্ডল (২৪)৷ তিনি অসমের কোকরাঝাড়ের সিআরপিএফ বি ৪৮ নং ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ কর্তব্যরত অবস্থায় নিজের বন্দুক মাথায় লাগিয়ে আত্মহত্যা করেন তিনি৷ সেদিনই তাঁর বাড়িতে খবর দেওয়া হয়৷ ছয় বছর আগে অনেক স্বপ্ন নিয়ে চাষি পরিবারের ছেলে সিদ্ধার্থ সিআরপিএফ যোগদান করেছিলেন। বাড়িতে বাবা মা ভাই ও স্ত্রী নিয়ে সংসার। নয় মাস আগে গীতা মণ্ডলের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। পেশায় চাষি বাবা সুখেন মণ্ডল তার সন্তান এই মৃত্যু মেনে নিতে পারছেন না।
শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহর পাড়া নিজের বাড়িতে তাঁর দেহ আসতেই শোকাহত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।
The post নিজের বন্দুকে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NX1Cbr
via IFTTT
Comments
Post a Comment