রেওয়াড়ি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সেনাকর্মী গ্রেফতার

চন্ডীগড়: রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত দুজনকে গ্রেফতার করল পুলিশ৷ যার মধ্যে রয়েছে এক ভারতীয় সেনাও৷ আর্মিম্যান পঙ্কজ এবং মণীশকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম৷ নিশু এবং আরও ২ অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ৷ আর এবার ধরা পড়ল বাকি দুজনও৷

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর পুলিশের জালে ধরা পড়ে রেওয়াড়ি গণধর্ষণ কাণ্ডের এই মাস্টারমাইন্ড৷ নিশু ফোগাত নামে ওই অভিযুক্ত পরিকল্পনা করেই এই নক্ক্যারজনক ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের মত৷ ঘটনাস্থলে যে টিউবওয়েল ছিল তার মালিক এবং যে চিকিৎসক নির্যাতিতার চিকিৎসা করে তাকে গ্রেফতারের পরই নিশুকে গ্রেফতার করে পুলিশ৷

পড়ুন: পরিচালকের বিরুদ্ধে গিয়ে গান শ্যুট করলেন বরুন

এসপি নাজনিন ভাসিন জানান, পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটনায় নিশু৷ তারপর চিকিৎসককে ডেকে এনে নির্যাতিতার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চায়৷ তবে তখনও পর্যন্ত অধরা ছিল অভিযুক্ত সেনাকর্মী৷
দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী কোচিং সেন্টারে যাওয়ার সময় তিনজন ব্যক্তি তাকে অপহরণ করে তাকে একটি মাঠের মধ্যে তুলে নিয়ে যায়৷ সেখানে তাকে একের পর এক ধর্ষণ করে তারা৷

মাঠে আগে থেকেই আরও কয়েকজন উপস্থিত ছিল, তারাও এসে ধর্ষণ করে ওই সিপিএসই টপার ওই কলেজ পড়ুয়াকে৷ নির্যাতিতার গ্রামেরই বাসিন্দারা তাকে ধর্ষণ করে এবং মুখ না খোলার হুমকি দেয় বলে পুলিশের কাছে জানিয়েছিল সে৷

রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেফতারের আশ্বাস আগেই দেওয়া হয়েছিল সেনার পক্ষ থেকে৷ গঠন করা হয়েছিল সিট৷ যারা অভিযুক্তদের খোঁজ দিতে পারবে তাদের একলক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়৷ আর তারই মাঝে নির্যাতিতার পরিবার স্পষ্ট জানিয়ে দেয়, ‘টাকা নয়, দোষীদের শাস্তি চাই’৷

The post রেওয়াড়ি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সেনাকর্মী গ্রেফতার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MViQ86
via IFTTT

Comments