তালা ঝুলল প্রেসিডেন্সির গেটে, বাইরে দাঁড়িয়ে উপাচার্য
স্টাফ রিপোর্টার, কলকাতা: মঙ্গলবার সমাবর্তন৷ তার আগে সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ আন্দলোলনে পড়ুয়াদের একাংশ৷ আন্দোলনকারীদের দাবি, পড়ুয়াদের থাকার জন্য ফিরিয়ে দিতে হবে হিন্দু হস্টেল৷ গেটের বাইরে আটকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷
কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বাইরে কংগ্রেস ও বামেদের ডাকে চলছে বনধ৷ প্রেসিডেন্সির মধ্যেও অচলাবস্থার ছবি৷ হিন্দু হস্টেলের একাংশ সংস্কার হয়ে গেলেও সেখানে পড়ুয়াদের থাকতে দেওয়া হচ্ছে না৷ চার বছরের উপর বন্ধ হিন্দু হস্টেল৷ বাধ্য হয়ে অগাষ্টের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের মেন বিল্ডিং-এর তিন তলায় থাকছেন পড়ুয়ারা৷ মাঝে মধ্যাই অসুস্থ হয়ে পড়ছেন তারা৷ হুঁশ নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের৷ এই অভিযোগেই এদিন সকাল থেকে প্রেসিডেন্সির গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ৷
এর আগে বেশ কয়েকবার নির্দিষ্ট সময়ের মধ্যে হিন্দু হস্টেলের সংস্কারের কাজ শেষ করতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ পড়ুয়ারা প্রতিবাদ করলে হাত জোড় করে ক্ষমাও চেয়ে নেন উপাচার্য৷
গেট তালা বন্ধ হওয়ায় সকালে বিশ্ববিদ্যালয়ে এসে আটকে পড়েন উপাচার্য অনুরাধা লোহিয়া৷ ভিতরে ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীরা৷ অবিলম্বে কর্তৃপক্ষ হিন্দু হস্টেল খুলে না দিলে এই অন্দোলন চলবে বলে জানায় আন্দোলনকারীরা৷
প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া বলেন, ‘‘আইন বিরুদ্ধ কাজ করছে আন্দোলনকারী পড়ুয়ারা৷ এইভাবে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করতে পারে না তারা৷’’ তালা বন্ধ গেট খুলতে প্রশাসনের সাহায্য নেওয়া হবে কিনা এই প্রশ্নে উপাচার্য জানান, ‘‘কোনও মতেই আমাদের তরফে পুলিশ ডাকা হবে না৷’’
The post তালা ঝুলল প্রেসিডেন্সির গেটে, বাইরে দাঁড়িয়ে উপাচার্য appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2oVNape
via IFTTT
Comments
Post a Comment