নির্বাচনে জয়: সৌরভের লর্ডস স্টাইলেই সেলিব্রেশন বিজেপি প্রার্থীর
বেঙ্গালুরু: কর্ণাটকে মিউনিসিপ্যাল ইলেকশনের গণনা চলছে৷ রাজ্যের ২৭০৯টি সিটে ভোট হয়৷ এই নির্বাচনে হাত এবং পদ্মের লড়াই জারি৷ আর তার মধ্যেই এক বিজেপি প্রার্থী তার জয়ের উল্লাসে নেমে পড়ে রাস্তায়৷ সংবাদ সংস্থা এএনআই-এ উঠে আসে সেই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে শার্ট খুলে সেলিব্রেশনে মেতে ওঠে সেই প্রার্থী৷
এভাবেই জামা খুলে লর্ডসের মাঠে সেলিব্রেশন করেছিলেন সৌরভল গঙ্গোপাধ্যায়৷ এতে হয়েছিল বিতর্ক৷ তবে মহারাজকীয় ইমেজ তাতে কমেনি৷
পড়ুন: “সুপ্রিম কোর্ট পিকনিকের জায়গা নয়”
এদিকে কর্ণাটকের বীরাপ্পা সিরাগন্নাভার জয় লাভ করেন বাগালকোট মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে৷ সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও৷ আর অনেকেই এই ভিডিওর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন লর্ডসের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শার্ট খোলার দৃশ্যের সঙ্গে৷ ২০১৩ সালের এই নির্বাচন হয়েছিল ৪,৯৭৬টি সিটে৷ যেখানে কংগ্রেস জিতেছিল ১৯৬০টি সিটে৷
প্রসঙ্গত, ২০১৮-র এই নির্বাচনে ৬৮শতাংশ ভোট পড়ে যা রেকর্ড৷ ৮৩৪০জন প্রার্থীর মধ্যে কংগ্রেসের ২৩০৬ এবং বিজেপির ২২০৩ প্রার্থী রয়েছে৷ অন্যদিকে, জনতা দল(সেকিউলার) থেকে ১৩৯৭ প্রার্থী ভোটের ময়দানে নামে৷
সংবাদ সংস্থা এএনআই থেকে সেই উল্লাসের ভিডিও-
#WATCH: Veerappa Siragannavar, BJP candidate from ward No. 19 of Bagalkote municipal council, celebrates his victory in the urban local body polls by removing his shirt. #Karnataka pic.twitter.com/hUl7PnCG6W
— ANI (@ANI) September 3, 2018
The post নির্বাচনে জয়: সৌরভের লর্ডস স্টাইলেই সেলিব্রেশন বিজেপি প্রার্থীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NNTppW
via IFTTT
Comments
Post a Comment