ভূমিকম্পের জেরে শিলিগুড়িতে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: ভূমিকম্পের জেরে মৃত্যুর ঘটনা ঘটল বাংলায়৷ মৃত্যু হল বছর ২২-এর এক যুবকের৷ তাঁর বাড়ি শিলিগুড়ি শহরে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের সময় ওই যুবক অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন৷ তাই দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করছিলেন৷ তখনই তিনি পড়ে যান৷

আরও পড়ুন: চার বারের ব্যর্থতা কাটিয়ে সাফল্যের সিঁড়িতে এই আইপিএস

পরিবারের দাবি, পড়ে গিয়ে ওই যুবক সংজ্ঞাহীন হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ চিকিৎসকদের অনুমান, পড়ে গিয়ে ওই যুবক মাথায় গুরুতর চোট পান৷ আর তাতেই তাঁর মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন: ভারতীয় সীমার ৪কিমির মধ্যে চিনা সেনা, রুখে দাঁড়ায় ITBP

বিস্তারিত আসছে…

The post ভূমিকম্পের জেরে শিলিগুড়িতে যুবকের মৃত্যু appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OitJC4
via IFTTT

Comments