প্রত্যাখ্যানের মাশুল মেয়েদের অপহরণের দাওয়াই বিজেপি নেতার

মুম্বই: মেয়েদের সম্পর্কে মর্যাদাহানিকর মন্তব্য করে প্রবল সমালোচিত হলেন মহারাষ্ট্রের এক বিজেপি বিধায়ক৷ জন্মাষ্ঠমীর দিন রাম কদম নামে ওই বিজেপি নেতা তরুণদের উদ্দেশে জানান, কোনও মেয়ে ভালোবাসা বা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে তিনি ওই মেয়েকে অপহরণ করে আনবেন৷ বিজেপি নেতার এই মন্তব্য ব্যাপক শোরগোল ফেলে দেয়৷ বিরোধীরা রাম কদমের মুণ্ডপাত করেন৷ এনসিপি ওই বিজেপি নেতাকে কলিযুগের রাবণ বলে ভর্ৎসনা করে৷

দহি হান্ডি উপলক্ষ্যে সোমবার রাতে মুম্বইয়ের ঘাটকোপার বিধানসভা কেন্দ্রে যান রাম কদম৷ অনুষ্ঠানে তাঁর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যায়৷ সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমার কাছে যে কোনও কাজ নিয়ে এসো৷ আমি ১০০ শতাংশ সাহায্য করব৷ মেয়েরা যদি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় তাহলে আমি ওই মেয়েকে অপহরণ করে আনব৷ তারপর তাঁকে বিয়ে কর৷’’ ভরা সভায় রাম কদমকে এই কথা বলতে শোনা যায়৷ এমনকী নিজের মোবাইল নম্বরও দিয়ে দেন৷

পরে সেই ভিডিও ভাইরাল হলে বিরোধীরা মহিলাদের প্রতি অমর্যাদাকর মন্তব্য করায় রাম কদমকে তুলোধনা করেন৷ এনসিপি মুখপাত্র নবাব মালিক রাম কদমকে বিজেপির রাবণ বলে উল্লেখ করে বলেন, ‘‘রাম কদমকে রাবণ কদম নামে ডাকা উচিত৷’’ এদিকে প্রবল সমালোচনা হজম করার পর রাম কদম জানান, তিনি ওই কথা বলেননি৷

The post প্রত্যাখ্যানের মাশুল মেয়েদের অপহরণের দাওয়াই বিজেপি নেতার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NRgwjw
via IFTTT

Comments