বাবা অপমানিত হওয়ায় আত্মঘাতী মেয়ে
স্টাফ রিপোর্টার, তমলুক: বাবা চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়৷ গণপিটুনি খেয়ে হাসপাতালেও ভরতি৷ সেই অপমান সহ্য করতে না পেরে মেয়ে আত্মঘাতী হয়েছে৷ ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের আমদাবাদ এলাকায়৷ আহত ব্যক্তির নাম শম্ভু মাঝি৷ তার মেয়ে সোমা মাঝি (১৭) আত্মহত্যা করেছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শম্ভু মাঝি মাছ চুরি করতে গিয়েছিল৷ আর তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা৷ এরপর বেধড়ক মারধর করা হয়৷ গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷
পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে হেঁড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শম্ভুকে৷ বাবার সঙ্গে হওয়া এই অপমান সহ্য করতে পারে না মেয়ে সোমা মাঝি৷ বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে৷
The post বাবা অপমানিত হওয়ায় আত্মঘাতী মেয়ে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QoIzsh
via IFTTT
Comments
Post a Comment