দিঘার সমুদ্রে স্নানে নেমে পুলিশের জালে দুই যুবক

স্টাফ রিপোর্টার, দিঘা: নিষেধাজ্ঞা না মেনে দুই পর্যটক যুবককে মাঝ সমুদ্রে যাওয়ার জন্য গ্রেফতার করল দিঘা পুলিশ৷ সমুদ্রে স্নানে নেমে পর্যটকদের যাতে কোন রকমের সমস্যা না হয় তার জন্য সর্বদা নজরদারিতে রয়েছে পুলিশ ও নুলিয়া সহ অন্যান্যরা।

তারই ফাঁকে পুলিশি নজরদারি এড়িয়ে পুলিশি নিষেধাজ্ঞাকে অমান্য করে সমুদ্রের বিপদসীমায় স্নানে নেমে দুর্ঘটনার শিকার হচ্ছে পর্যটকরা। রবিবার ছুটির দিনে সকাল থেকে দিঘায় পর্যটকদের ভিড় ছিল। বহু পর্যটক সকাল সকাল সমুদ্রে স্নানে নেমে আনন্দে মেতে ওঠে। পুলিশ ও নুলিয়ারা মাইক প্রচার করে জানান পর্যটকরা যাতে সমুদ্রের বিপদসীমা অতিক্রম না করে। বারবার

পুলিশের তরফ থেকে মাইক প্রচার করে পর্যটকদের সাবধান করা হচ্ছে৷ সেই সব মুর্শিদাবাদ থেকে আগত দুই পর্যটক যুবক সেই বার্তার কর্নপাত করেননি। পরে নুলিয়ারা দুই পর্যটক যুবকে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করে। পুলিশের নির্দেশ অমান্য করার কারণে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

দিঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায়ের জানান, রবিবার ছুটির দিন হওয়ায় পর্যটকের সংখ্যা বেড়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য মাইক প্রচার করে বার বার পর্যটকদের সাবধান করা হচ্ছে৷ কিন্তু ওই দুই যুবক আমাদের কথা না মেনে মাঝ সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাচ্ছিল। আমাদের নুলিয়ারা তাদের উদ্ধার করে। নির্দেশ না মানায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের জিঞ্জাসাবাদ করে তাদের নাম ঠিকানা জানার কাজ চলছে।

The post দিঘার সমুদ্রে স্নানে নেমে পুলিশের জালে দুই যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ovRtYh
via IFTTT

Comments