সামুদ্রিক ঝড় থেকে ভারতীয় নৌসেনা আধিকারিক উদ্ধারে প্লেন পাঠাল অস্ট্রেলিয়া
নয়াদিল্লি: দক্ষিণ ভারত মহাসাগরে ঝড়ে আটকে পড়া ভারতীয় নৌসেনার আধিকারিক অভিলাষ টমির সঙ্গে ফ্রান্সের রেস আয়োজক সংস্থা তথ্য আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ রাখছে বলে জানা গিয়েছে৷
সেনার মুখপাত্র জানান, ওই ভারতীয় নৌসেনা আধিকারিক চলাফেরা করার মতো অবস্থায় নেই, তাই একটি স্ট্রেচারের জন্য আবেদন জানিয়েছেন৷ তবে তাঁর কাছে পৌঁছতে অনেকটা সময় লেগে বলে মনে করা হচ্ছে৷
পড়ুন: রবিবার ভোর থেকেই শুরু নিরাপত্তা রক্ষী vs জঙ্গিদের গুলির লড়াই
প্রসঙ্গত, অভিলাষ টমি গোল্ডেন গ্লোব রেসে অংশগ্রহণ করেন৷ যেখানে ৪৮২৮০ কিলোমিটারের বিশ্বযাত্রায় একাই অংশগ্রহণ করতে হয়৷ ৫০ বছর আগে এই রেসে যে নৌকা অংশগ্রহণ করেছিল সেই নৌকাই এতে ব্যবহার করা যায়৷ অন্য কোনও প্রযুক্তি এতে ব্যবহার করা যায় না৷ ভারতের হয়ে এই রেসে প্রতিনিধিত্ব করছিলেন নৌসেনা আধিকারিক অভিলাষ৷ কিন্তু ১৪ মিটার উঁচু ঢেউয়ে তাঁর নৌকা ভেঙে যায়৷
অস্ট্রেলিয়ার জেআরসিসি-র পক্ষ থেকে জানান হয়, কমান্ডার টমির সঙ্গে ফ্রান্সের রেস কন্ট্রোলের যোগাযোগ রয়েছে৷ যেখান থেকে অস্ট্রেলিয়ায় খবর যাচ্ছে৷ এদিকে গতকালই অভিলাষের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়, যার থেকে জানা যায়, একটু আহত হলেও বোটের মধ্যে তিনি নিরাপদে রয়েছেন৷
Thank you for your support and concern in these trying times. Abhilash has sustained some serious back injuries, however he says he's safe inside the boat. Indian Navy is doing their best as they always have. His tracker is working. He has activated the EPIRB. Help is on its way.
— Abhilash Tommy (@abhilashtomy) September 22, 2018
The post সামুদ্রিক ঝড় থেকে ভারতীয় নৌসেনা আধিকারিক উদ্ধারে প্লেন পাঠাল অস্ট্রেলিয়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MXfUHO
via IFTTT
Comments
Post a Comment