যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন, বিদায় ফেডেরার-শারাপোভার

নিউ ইয়র্ক: সব কিছু ঠিকঠাক থাকলে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে রাফা-রজার দ্বৈরথ উপভোগ করতে পারত টেনিসবিশ্ব৷ শীর্ষবাছাই নাদাল ফাইনালের পথে যথাযথ এগিয়ে চললেও প্রি-কোয়ার্টারেই যাত্রা শেষ করলেন দ্বিতীয় বাছাই ফেডেরার৷ পাঁচবারের ইউএস ওপেনজয়ী সুইস কিংবদন্তি শেষ ষোলোর লড়াইয়ে অপ্রত্যাশিতভাবে হেরে বসলেন অবাছাই অজি তরুণ জন মিলম্যানেরল কাছে৷ ফলে সম্ভাব্য মেগা ফাইনালের জৌলুস ফিকে হল সন্দেহ নেই৷

অঘটন বলা না গেলেও চলতি যুক্তরাষ্ট্র ওপেনের অষ্টম দিনে ইন্দ্রপতন ঘটল আরও একটি৷ ২০০৬’র চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে প্রি-কোয়ার্টার থেকেই ছিটকে দিলেন নাদালের দেশের কার্লা সুয়ারেজ নাভারো৷

বিদায় নিয়েছেন ছেলেদের দশম বাছাই ডেভিড গফিন৷ তবে বেলারুশ তারকার লড়াই ছিল সপ্তম বাছাই মারিন চিলিচের সঙ্গে৷ শেষ আটে জায়গা নিশ্চিত করেছেন ষষ্ঠ বাছাই নোভাক জকোভিচ৷ মেনস ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের রোহন বোপান্নাও৷

বিস্তারিত আসছে…

The post যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন, বিদায় ফেডেরার-শারাপোভার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NNu1ku
via IFTTT

Comments