ছুটির দিনে পাতে থাকুক আচারি চিকেন

ছুটির দিন মানেই বাঙালির পাতে চাই পঞ্চব্যঞ্জন৷ তবে রোজ রোজ মাংসের ঝোলও আবার মুখে রচে না খাদ্যপ্রিয় বাঙালির৷ চাই রকম ফের৷ আর এই রকম ফের রান্নার হদিশেই আজ আঁচারি চিকেনের রেসিপি৷ নামে যতই আঁচার থাকুক না কেন, উপকরণ বা প্রণালীতে কোনও আঁচারই ব্যবহার হবে না৷ কিন্তু স্বাদ হবে আঁচারের মতোই৷

উপকরণে থাকছে বোনলেস চিকেন (৫০০ গ্রাম), পেঁয়াজ বাটা (১ কাপ), রসুন বাটা (১ চামচ), আদা বাটা (১ চামচ), নুন চিনি স্বাদ মতো, কসুরি মেথি লাগবে ১ চামচ৷ সঙ্গে আমচুর পাউডার (১ চামচ), টকদই (১ কাপ), সাদা তেল (২ চামচ), চেরা কাঁচালঙ্কা (৩ টি)৷

আরও পড়ুন: জেনে নিন গোলমরিচের কয়েকটি গুন

এবার জানার পালা প্রণালীর৷ প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিন৷ এরপর টক দই দিয়ে মাখিয়ে ২ ঘন্টা রেখে দিন চিকেনটাকে। তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে বাদামি করে ভাজুন। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা কড়াইতে দিয়ে দিন৷

এরপর অনেকটা সময় নিয়ে ভাল করে কষুন মাংসটাকে। কষার মাঝেই নুন চিনি দিয়ে আরও কিছু সময় ধরে কষে নিন৷ চেষ্টা করবেন মাংসটা যাতে কষতে কষতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়৷ এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। হাল্কা আঁচে রান্না হতে দিন। পুরোপুরি চিকেন সেদ্ধ হয়ে গেলে আমচুর পাউডার ও কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে দিন।

আরও পড়ুন: ব্লাডপ্রেশার high? নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই খান এই খাবারগুলি

তবে মনে রাখবেন এই রান্নায় জল ব্যবহার একেবারেই হবে না। খাবারের আগে উপর থেকে চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন। সঙ্গে রাখতে পারেন লাচ্ছা পরোটা বা রুমালি রুটি৷ অথবা ভাতের আইটেম প্রেফার করলে এর সঙ্গে বেশ ভাল লাগবে ফ্রায়েড রাইসও৷

The post ছুটির দিনে পাতে থাকুক আচারি চিকেন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2x5i57b
via IFTTT

Comments