আর্থিক সংকটের মুখে জেট এয়ারওয়েজ?

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার পর এবার জেট এয়ারওয়েজ৷ কর্মীদের বেতন দিতে না পারার ঘটনা ঘটল এই বিমান সংস্তাতেও৷ এই বিমান সংস্থার কর্মীদের একাংশ এখনও অগাস্ট মাসের বেতন হাতে পাননি বলে খবর৷

বিমান চালক, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়র বা এএমই ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এখনও গত মাসের বেতন পাননি বলে খবর৷ জেট এয়ারওয়েজের তরফে এক মুখপাত্র জানিয়েছেন সংস্থা নিজের কর্মীদের বেতন দিতে না পারায় লজ্জিত৷ তবে দ্রুত এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলে আশা করা হচ্ছে৷

আরও পড়ুন: কুল যখন হট, কুলদীপকে ধমক ক্যাপ্টেন ধোনির

বুধবার জেট এয়ারওয়েজের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়৷ সেখানেই সংস্থার বক্তব্য জানা যায়৷ জেট এয়ারওয়েজ জানিয়েছে কবে বেতন দেওয়া হবে, তা ইতিমধ্যেই সংস্থার কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে৷ বিমান সংস্থা কোনওভাবেই বেতন বকেয়া রাখবে না বলে আশ্বাস দিয়েছে ওই বিবৃতিতে৷

তবে বেতন না পাওয়ায় বেশ কিছুটা ক্ষুব্ধ সংস্থার কর্মীদের একাংশ৷ যদিও সংস্থাকে এই আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার সময় তারা দেবেন বলে জানানো হয়েছে৷ রিপোর্ট বলছে জেট এয়ারওয়েজের সব কর্মীদের বেতন মেটাতে এখনও দিন দশেক সময় লাগবে৷ যদিও সব কর্মীকেই তাঁদের বেতনের ৫০ শতাংশ টাকা দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা৷

আরও পড়ুন: বারাকপুরে পুলিশের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

১১ই সেপ্টেম্বর কিছু বেতন দেওয়া হয় এই বিমান সংস্থার কর্মীদের৷ গতকাল অর্থাৎ বুধবার বাকি টাকা দিয়ে দেওয়ার কথা থাকলেও, তা দেওয়া হয়নি৷ সেই টাকাই বকেয়া রয়েছে কর্মীদের৷ তাদের থেকে সহযোগিতা আশা করছে জেট এয়ারওয়েজ, এমনই জানানো হয়েছে৷

এর আগে, এয়ার ইন্ডিয়াও একই ধরণের সমস্যার মুখে পড়ে৷ সেই সংকট এখনও কাটেনি৷ বকেয়া বেতন মিটিয়ে দেওয়া না হয়, তবে অধিকাংশ উড়ান বন্ধ করে দেওয়া হবে বলে হুমকিও দিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার বিমান চালকরা৷

আরও পড়ুন: হরিহরপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্র

ক্রমাগত বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও, তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁদের। তাদের অন্যান্য ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাইলট ও কেবিন ক্রুদের। এই ভাবে বিষয়টি নিয়ে অবহেলা করা হলে, তারা কাজ বন্ধ করে দেবেন বলে জানিয়ে ছিলেন৷

এর পাশাপাশি তারা উড়ান ভাতা পাচ্ছেন না বলে দাবি তাঁদের। এই ফ্লাইং অ্যালাউন্স বা উড়ান ভাতা তাদের বেতনের একটা বড় অংশ। ফলে ক্ষোভ বাড়ছে বিমানচালকদের। প্রায় ৭০০ জন বিমানচালক এই বিক্ষোভে সামিল হয়েছেন বলে খবর।

আরও পড়ুন: BREAKING! সুপ্রিম কোর্টের রায়ে আর অপরাধ নয় পরকীয়া

সাত থেকে আট মাস ধরে বকেয়া বেতন নিয়ে টানাপোড়েন চলছে এই সংস্থায়। জুলাই মাসের বেতন বহু টালবাহানার পর ১৪ই আগস্ট তাদের দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিমান চালকদের পক্ষ থেকে।

The post আর্থিক সংকটের মুখে জেট এয়ারওয়েজ? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QbJefN
via IFTTT

Comments